পুলিশ পাহারায় তুরাগ পাড়ে ওয়াকওয়ে নির্মাণ শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৯ পিএম

স্থানীয়দের বাধার মুখে প্রায় একমাস বন্ধ থাকার পর রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশের পাহারায় শুরু হলো তুরাগ নদের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজ। 

এরআগে তুরাগ পাড়ের এসব জায়গা ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে আসছিলো স্থানীয়রা। তাই ওয়াকওয়ে নির্মাণের জায়গার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। 

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা দাবি করেছেন, কারো ব্যক্তিগত বৈধ জমিতে নয়। নদের জায়গাতেই ওয়াকওয়ে নির্মাণ করা করা হচ্ছে। 

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ চার নদী রক্ষায় ২০১৮ সালে প্রকল্প নেয় সরকার। এর অংশ হিসেবে নদী তীরে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করে ঢাকার চারপাশে বৃত্তাকার ২২০ কিলোমিটার নৌপথ সুরক্ষার কথা।

কিন্তু স্থানীয়দের বাধার মুখে গেলো ১৩ জানুয়ারি উত্তরখানের মাউসাঈদ এলাকায় তুরাগ নদের তীরে ৩.৬০ কিলোমিটার ওয়াকওয়ের নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারী প্রতিষ্ঠান। 

প্রায় একমাস পর, সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রকল্প এলাকায় আসেন সংশ্লিষ্টরা। শুরু হয় নির্মাণ কাজ। তবে, কোনো বাধা ছাড়াই আবারও শুরু হয় কর্মযজ্ঞ।

বিপুলসংখ্যক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া চক্রের কাছ থেকে তুরাগের জায়গা দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ।

স্থানীয়ের দাবি, এ জায়গা তাদের ব্যক্তিগত সম্পত্তি। ভূমি অফিসে তাদের নামে রেকর্ডভুক্ত। নিয়মিত তারা খাজনা-খারিজ দিচ্ছেন। কাগজপত্রও হালনাগাদ। 

বিআইডব্লিউটিএ বলছে, এর আগে সীমানা পিলার নির্মাণের সময়ও বাধা দিয়েছিলো স্থানীয় প্রভাবশালীরা। সরকারি কাজে বাধা দেয়ায় ইতোমধ্যেই উত্তরখান থানায় জিডিও হয়েছে। 

আরও পড়ুন: করোনা: পাঁচ মাস পর একদিনে সর্বোচ্চ মৃত্যু

ঢাকার চার নদীরক্ষায় সীমানা নির্ধারন করে পিলার বসানো ও স্থায়ী ওয়াকওয়ে নির্মান প্রকল্প শুরু হয় ২০১৮ সালে। এরিমধ্যে যার কাজ শেষ হয়েছে ৪০ শতাংশ। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয় ১,১৮১ কোটি ১০ লাখ টাকা।

তুরাগ নদের উত্তরখান অংশে ওয়াক নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৮৫ লাখ টাকা।  যা চলতি বছরের আগস্টে শেষ হবার কথা।

 

একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর