সম্পত্তির লোভে বাবার লাশ দাফন করতে দিলো না ছেলে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ এএম

মৃত্যুর ২৪ ঘন্টা পরও বাবার মরদেহ দাফন করতে দিলো না সন্তান। মৃতের শরীরে পচন ধরার পর এলাকাবাসী চাঁদা তুলে জোগাড় করে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি। 

জানাজা আর দাফনের বদলে বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে চলছিলো সন্তানদের লড়াই। 

মৃতের স্ত্রী আর বড় সন্তানের অভিযোগ করেছেন, সব সম্পত্তি লিখে নিয়ে বাবা সাবেক ব্যাংকার ফিরোজ ভূইয়াকে হত্যা করেছে ছোট ছেলে।

সাবেক ব্যাংকার ফিরোজ ভূইয়া মারা যান গেলো শুক্রবার সন্ধ্যায়। ২৪ ঘন্টা পরে শনিবার সন্ধ্যাতেও বাড়ির নিচ তলায় পড়েছিলো তার মরদেহ।  

বাড়ি জুড়ে ছিলো না কোন শোকের আবহ। মৃতের পাশে ছিলো না কোন স্বজনের উপস্থিতি। যেন নিজ বাড়িতেই অজ্ঞাত লাশ হয়ে পড়ে আছেন ফিরোজ ভুইয়া। 

নিচ তলায় যখন তার নিথর মরদেহ, বাড়ির ওপরের তলায় চলছিলো সম্পত্তি নিয়ে দুই সন্তানের কাড়াকাড়ি। সালিশে বসেছে এলাকাবাসি। 

বড় ছেলে রাকিব ভুইয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার অভিযোগ সম্পত্তির লোভে বাবাকে হত্যা করেছে ছোট ভাই। হত্যা করার আগে বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে।

বড় ছেলে আরো অভিযোগ, বাড্ডার পাঁচ তলা বাড়ি ও বাবা-মায়ের অবসরের এক কোটি টাকা এবং নরসিংদীর আরও একটি বাড়ি নিজের নামে লিখে নিয়েছে ছোট ভাই। 

মায়ের অভিযোগের তীরও ছোট ছেলে আবিরের দিকে। স্বামীর মরদেহ যখন নিজ বাড়িতে সন্তানের নির্যাতনের ভয়ে স্ত্রী খাদিজা তখন প্রতিবেশীর আশ্রয়ে। 

ছোট ছেলে আবির ভূইয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁপে উঠছিলেন অসহায় মা। অথচ, অভিযুক্ত ছোট ছেলে অবিরের দাবি বাবা তাকে সব সম্পত্তি লিখে দিয়েছেন।

সম্পদ ভাগের মীমাংসা যখন হচ্ছিল না, তখন এলাকাবাসীর চাঁদায় একটি একটি শীতাতপ অ্যাম্বুলেন্সে ঠাই পেলো ফিরোজ ভূইয়ার মরদেহ। এমন ঘটনায় হতবাক এলাকাবাসীও। 

রাত আটটার দিকে বাড়িটিতে আসে পুলিশ। মরদেহ পাঠানো হলো নরসিংদী গ্রামের বাড়িতে। বাড্ডা থানার ওসি জানালেন, হত্যার অভিযোগ পেলে নেয়া হবে মামলা। 

বাড়ির তৃতীয় তলার একটি রুমে পরিত্যাক্ত আসবাবের সাথে থাকতো ফিরোজ ভূইয়া এবং তার স্ত্রী। সেই রুমের দেয়ালে এখনো ঝুলছে তাদের সুসময়ের নানা স্মৃতি।

নিজের বাড়ি আর ব্যাংকে কোটি টাকা- সন্তানের লোভের কাছে সবই হার মেনেছে। সন্তানের নির্যাতনের ভয়ে মা থাকতে চান না ছোট ছেলের কাছে। আর শূণ্য হাতে অমানবিক চির বিদায় নিলেন বাবা ফিরোজ ভুইয়া।  


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর