রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮ এএম

রাজধানীর পৃথক স্থানে রায়েরবাজার, দক্ষিণ কমলাপুর ও খিলগাঁও নন্দীপাড়ায় নারীসহ তিন জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাদের পরিবার।

তারা হলেন- মাসরুর আলী চৌধুরী (৩৫) তামান্না আক্তার (১৪) ও স্বর্ণা আক্তার (২২)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৃথক তিনটি স্থানে এই ঘটনাগুলো ঘটে। তাদের তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৮টা থেকে ৯টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজধানীর দক্ষিণ কমলাপুরে নিজ বাসায় গলায় ফাঁস দেয় মাসরুর আলী চৌধুরী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

আলমাসের ছোট ভাই মামনুন আলী চৌধুরী বলেন, দক্ষিণ কমলাপুর জসিম উদ্দিন রোডে নিজেদের তিন তলা বাড়ি। আলমাস বেশ কিছুদিন সৌদি আরব ছিল। গত এক বছর আগে দেশে আসে। স্ত্রী শামিমা আক্তার ও এক মেয়েকে নিয়ে থাকতো। কয়েক দিন আগে স্ত্রী শামিমাকে নিয়ে শ্বশুরবাড়ি সিলেট যায়। স্ত্রী সন্তানকে রেখে দুইদিন আগে ঢাকায় চলে আসে।

মামুন আরও জানায়, তিনি রাগী প্রকৃতির ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে কিনা জানি না। বাসায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তামান্না আক্তার জান্নাত (১৪)। সে তার বাসায় গলায় ফাঁস দেয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তামান্নার বোন শাহনাজ আক্তার জানায়, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। বর্তমানে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়ায় এলাকায় ভাড়া থাকে। বাবা খবির মিয়া ও মা অঞ্জনা বেগম এলাকায় ভ্যানে সবজি বিক্রি করতো।

শাহনাজ আরও জানান, সন্ধ্যায় ঘরে কাজ করছিল তামান্না। তখন মা অঞ্জনা বেগম অন্য কাজ করতে বলে তাকে। এতে মা মেয়ের মধ্যে ঝগড়া হয়। অভিমানে তামান্না ঘরের মধ্যে ওড়না দিয়ে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বর্ণা আক্তার (১৮)।

স্বর্ণার মা সালমা বেগম জানায়, তিন বছর আগে আশিক নামে এক ভ্যান চালকের সঙ্গে বিয়ে হয় তার। এক ছেলেকে রেখে এক বছর আগে চলে যায় আশিক। রায়েরবাজারের বাসায় মা মেয়ে এক সঙ্গে থাকতো।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

মা আরও জানায়, সন্ধ্যায় বাজার থেকে মাছ নিয়ে এসে স্বর্ণাকে কাটতে বলে। মাছ কাটতে পারবে না বলে জানায় স্বর্ণা। পরে বকাঝকা করি। এতে অভিমানে ঘরের সিলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় স্বর্ণা। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিন জনের পরিবারের লোকজন দাবি করেন তারা আত্মহত্যা করেছে। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানাগুলোতে অবগত করা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর