নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ এএম

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বজরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অটোরিকশার যাত্রী আমিশাপাড়া ইউনিয়নের কেশাপুর গ্রামের মৃত তবারক উল্লার ছেলে মামুনুর রহমান (৪২), যশোরের জাসিম (৪০) এবং অটোরিকশা চালক পারভেজ (৩৫)।

নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং অপরজন অটোরিকশার চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজারের সামনে সোনাইমুড়িগামী দ্রুতগতির একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: এক ফোঁটা খাবারের পানির জন্য উপকূলে হাহাকার

এ সময় অটোরিকশা চালক পারভেজ ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর