তামান্নার স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নিতে চান চিকিৎসকরাও

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৯:২১ পিএম

দু’হাত ও এক পা না থাকার প্রতিবন্ধকতাকে মেধা দিয়ে কাটিয়ে উঠতে চায় তামান্না আক্তার। জীবনের শুরু থেকেই স্বপ্ন ও বাস্তবতার পার্থক্য বুঝতে শেখা তামান্না গবেষক হতে চান।

পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া এই মেধাবীকে আনা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ডা. সামন্ত লাল সেন জানান, চেষ্টা করা হবে তাকে দু’পায়ে হাঁটানোর।

মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো; নিজেরে কর জয়- পঙক্তি দুটির মধ্যে দিয়ে নিজের অদম্য প্রাণশক্তির কথাই যেন ফুটিয়ে তুলেছেন তামান্না আক্তার।

দু’হাত আর এক পা না থাকার প্রতিবন্ধকতা থাকে থামিয়ে রাখতে পারেনি। পা’কেই বানিয়েছেন মেধা প্রকাশের হাতিয়ার।

জীবনযুদ্ধে বেড়ে ওঠা তামান্না নজিরবিহীন সাফল্য দেখিয়েছেন লেখাপড়ায়। প্রাথমিক সমাপণী থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ-৫। স্বপ্ন আকাশ ছোঁয়ার, তবে বাস্তবতাকে মাথায় রেখেই এগুতে চান।

এইচএসসি পরীক্ষায় ভাল ফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সরাসরি ফোন করে অভিনন্দন জানান। তামান্নার স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান।

image


যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান তামান্না আক্তার নূরা। জন্ম থেকেই দুটি হাত, একটি পা নেই তার।

আরও পড়ুন: নারী দিবস নিয়ে কি ভাবছেন বিভিন্ন স্তরের নারীরা

তিন সন্তানের মধ্যে সবার বড় তামান্না নূরা। প্রথম এই সন্তান পৃথিবীতে আসার পর, দূরে সরে গেছে আপনরা। নানা কুসংস্কারের জন্য সামাজিকভাবে হেনস্তা হতে হয়েছে বাবা-মা’কে।

তামান্নাকে আনা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাকে দুই পায়ে দাঁড় করানোর নতুন এক চ্যালেঞ্জ নিতে চান চিকিৎসকরা।

এমন প্রচেষ্টা তামান্নাকে স্বপ্ন দেখাচ্ছে জীবনের নতুন এক অধ্যায়ের। এখন তিনিও স্বপ্ন দেখছেন পরিবারের জন্য, দেশের জন্য কিছু করে দেখানোর।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর