দেশে মাছ চাষের সর্বাধুনিক প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

আপডেট : ১১ মার্চ ২০২২, ১১:০৫ পিএম

ইন-পন্ড রেসওয়ে সিস্টেম, সংক্ষেপে ‘আইপিআরএস’। যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত মাছ চাষের সর্বাধুনিক একটি প্রযুক্তি। এতে ছোট পুকুরে বেশি মাছ চাষ করা যায়। 

এই প্রযুক্তিতে ৬০০ একর পুকুরের মাছ চাষ করা সম্ভব ৬০ একরের পুকুরে। উৎপাদন খরচও কম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও মাছ চাষের সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে।

৭২ ফুট লম্বা আর ১৬ ফুট চওড়া একটি চৌবাচ্চায় মাছ উৎপাদন হয় প্রায় ৩০ টন। একই পরিমাণ মাছ স্বাভাবিক পুকুরে উৎপাদন করতে দরকার সাড়ে পাঁচ একরের পুকুর। 

রুই, তেলাপিয়া, গ্লাসকার্প, মাগুর সব জাতের মাছই চাষ করা সম্ভব এই ছোট্ট চৌবাচ্চায়। আর সেটি সম্ভব হচ্ছে ইন-পন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস প্রযুক্তিতে। 

এই প্রযুক্তিতে বড় আকারের পুকুরে কংক্রিটের ছোট ছোট চ্যানেল তৈরি করা হয়। সেখানে কৃত্রিম স্রোত তৈরি করে অনেকটা নদী বা প্রাকৃতিক জলাশয়ের মতো পরিবেশ তৈরি হয়।

পানির প্রবাহ থাকায় মাছের বৃদ্ধিও বেশি। স্বাভাবিক পদ্ধতিতে এক কেজি মাছের জন্য খাবার লাগে দেড় কেজি। এ পদ্ধতিতে লাগে সাড়ে আটশ’ গ্রাম।

মাত্র বছর দুয়েক হলো বাংলাদেশে এই প্রযুক্তিতে মাছের চাষাবাদ শুরু হয়েছে। তেমনই একজন উদ্যোক্তা মো: শামসুল কবির। যিনি ওয়ার্ল্ডফিশ নামের প্রতিষ্ঠানের ডেপুটি চিফ অফ পার্টি। 

আরও পড়ুন: হাতি নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বনভোজন

তিনি জানান, চ্যানেলের মধ্যে থাকা মাছগুলো স্রোতে ক্রমাগত সাঁতার কাটতে থাকে এবং এতে করে অনেকটা নদীর মতো পরিবেশের সৃষ্টি হয়।

আবার সাধারণ পুকুরে পানি পরিশোধনের জন্য প্রতি বছরই চুন, লবণ, জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার করতে হয়। 

এই পদ্ধতিতে পাঁচ বছর পর পানি পরিশোধন করতে হবে। সাধারণ পুকুরে মাছের মৃত্যু হার ১৫ শতাংশ হলেও এই পদ্ধতিতে পাঁচ শতাংশের কম। 

যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবুল হাসান জানান, নদীর মতো পরিবেশ পাওয়ার কারণে আইপিআরএস পদ্ধতিতে উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হয়।

দেশের দক্ষিণাঞ্চলে ইউএসএইড-এর আর্থিক সহায়তায় আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে আফিল হ্যাচারি। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিন বলেন, এই পদ্ধতিতে মাছের উৎপাদন অনেক বেড়ে যাওয়ায় রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে। 

সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা মেটাতে আইপিআরএস পদ্ধতি বড় ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা। 



দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর