হাতি নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বনভোজন

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:১৩ এএম

আধুনিক প্রযুক্তি এই সময়ে যোগাযোগের জন্যে প্রাণীর ওপর ভর করার দিন শেষ। অথচ এক সময় গরু বা ঘোড়ার গাড়িই ছিল যোগাযোগের অন্যতম বাহন। ধনি মানুষেরা চড়তেন হাতি। 

কেমন ছিল সেই দিন? নতুন প্রজন্মের কাছে সেসব দিন তুলে ধরার জন্যে ঘোড়া এবং হাতির বহর নিয়ে বনভোজনের আয়োজন করা হয় দিনাজপুরের নবাবগঞ্জে। 

সামনে নানা নকশায় সাজানো হাতি। আর পেছনে ঘোড়ার গাড়ির লম্বা বহর। ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অভিনব এই বহর পৌঁছেছে জাতীয় উদ্যানের আশুরার বিলে।

৪০টি ঘোড়ার গাড়ীতে ছিলো প্রায় আড়াইশো যাত্রী। প্রতিটি গাড়িতে ছিলেন ছয় থেকে সাতজন যাত্রী। ছিল ধুন্ধুমার বাদ্য বাজনা। এর তালে তালে চুটে চলে প্রতিটি গাড়ি। 

প্রতি বছর দরিয়া গ্রামের মানুষ আয়োজন করে পিকনিকের। নানা বয়স আর শ্রেণি-পেশার মানুষ অংশ নেই এই বনভোজনে। 

আর এক সাথে এত ঘোড়ারগাড়ী দেখতে রাস্তার দুই পাশে ছিলো হাজারো মানুষের ভিড়।

এক সময় ঘোড়ার গাড়ীর প্রচলন থাকলে এখন এর সংখ্যা খুবই কম। হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন জানান আয়োজকরা।  

তারা বলেন, হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিনাজপুরের নবাবগঞ্জে এই ব্যতিক্রমী বনভোজনের আয়োজন।

দারিয়া পাবলিক ক্লাব ও লাইব্রেরির আয়োজনে ৪০টি ঘোড়ারগাড়ি বহর নিয়ে নবাবগঞ্জের জাতীয় উদ্যানের আশুড়ার বিলে এই বনভোজনে যায় অংশগ্রহণকারীরা।

এক সময় ঘোড়ারগাড়ীর ব্যাপক প্রচলন থাকলেও এখন তা বিলুপ্তির পথে। বনভোজনের মতো আয়োজনে এই ঐতিহ্যকে তুলে আনায় তাই আয়োজকদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।


একাত্তর/ এনএ
গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।
বগুড়া সদরে রাতের আঁধারে রাস্তার পাশে একটি হাতির মরদেহ পাওয়া গেছে। হাতির মালিক বা মাহুতকেও পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শোলাগাড়ী মোড়ে হাতির...
শেরপুরে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহত...
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে তারা। সবশেষ শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর