গ্যাসের পরিবর্তে বাতাস বিক্রি, ব্যবস্থা নেবে কারখানাগুলো

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৫২ পিএম

গ্যাসের পরিবর্তে বাতাস বিক্রি করে শিল্পকারখানা থেকে বিল নেয় গ্যাস বিতরণ কোম্পানিগুলো। সঠিক মান নির্নায়ক ইভিসি মিটার না থাকায় এমন সংকট চলছে দীর্ঘদিন ধরে। 

সংকট সমাধানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন। 

তবে জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, যাদের বিল বাকি নেই তারা ইভিসি মিটার কিনে সমস্যার সমাধান করতে পারবেন। 

গ্যাসের চাপ যখন একেবারেই নেই, কেবল কিছু বাতাস আসে, তখনও গতানুগতিক এই বাতাসই গ্যাস মিটারে বিল উঠতে থাকে। 

এমন সংকট সমাধানের জন্য সাত বছর আগে এনার্জি রেগুলেটরি কমিশন সব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইভিসি মিটার নিশ্চিতের নির্দেশ দিয়েছিল। 

কিন্তু এখন পর্যন্ত মাত্র দেড় হাজার প্রতিষ্ঠানকে এই মিটার দেয়া হয়েছে। অথচ, শিল্প কারখানার সংখ্যা ৩০ হাজারের বেশি। 

দেশে যখন তীব্র গ্যাস সংকট, আমদানি করা গ্যাসের দামও বেড়েই চলছে; সেই সময়ে আবারো দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। চলতি মাসেই শুনানি হবে। 

এমন পরিস্থিতিতে গ্যাসের দামে বাতাসের বিল দেয়া প্রসঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, খোলা বাজার থেকে ইভিসি মিটার কেনার সুবিধা দেয়া হয়েছে। তবে বকেয়া বিল না থাকলেই সেই সুযোগ পাবে।

তবে ব্যবসায়ীরা জানান, নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার নিশ্চয়তা দিয়ে দাম বাড়ানো হয়েছিল ২০১৫ সালে। সেই গ্যাস না পেয়েও অস্বাভাবিক বিল গুণতে হয়েছে। এর বিচার চাইতে আদালতে যাবেন বলেও জানান তারা।

আর জ্বালানি বিশেষজ্ঞরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত অমান্য শাস্তিযোগ অপরাধ। কিন্তু সিদ্ধান্ত না মানার পরও গ্যাস বিতরন কোম্পানিগুলোর আবেদন গ্রহণ করে দাম বাড়ানোর উদ্যোগ নেয়। এতে কমিশনের প্রতি ভোক্তাদের আস্থা কমছে।

অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ নিশ্চিত না করেই দাম বাড়ানোর আবেদন গ্রহণ করারও সমালোচনা করেন তিনি।

একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর