দেশে পৌঁছেছে হাদিসুরের মরদেহ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০২:০৩ পিএম

ইউক্রেনে রকেট হামলায় নিহত, বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। 

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (টিকে-৭২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

গত ১১ মার্চ হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। 

রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ রোববার ঢাকায় আসার কথা ছিল। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। 

আরও পড়ুন: জায়েদ-নিপুণের পদ নিয়ে স্থিতাবস্থা কঠোরভাবে পালনের নির্দেশ

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর। 

পরে জাহাজ থেকে ২৮ নাবিকসহ হাদিসুরের মরদেহ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। 

এর আগে, গত ৯ মার্চ উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত আনা হয়।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর