সন্তান হারানোর কোন ক্ষতিপূরণ চান না প্রীতির বাবা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৬:৪৮ পিএম

সন্তান হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণ হয় না। তাই ক্ষতিপূরণও চান না শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো কলেজ শিক্ষার্থী প্রীতির বাবা। 

তবে বলেছেন, প্রধানমন্ত্রী যদি তার পরিবারের পাশে থাকেন তাহলে তিনি খুশি হবেন। রোববার প্রীতির বাসায় বদরুন্নেসা কলেজের শিক্ষকরা সান্ত্বনা দিতে গেলে প্রীতির বাবা এসব কথা বলেন। 

মেয়েকে হারিয়ে মায়ের অবলম্বন শুধুই তাঁর স্মৃতিগুলো। বাসায় কেউ সান্ত্বনা দিতে এলে মেয়ের শিক্ষাসনদ আর ছবি দেখান মা। যারা সান্ত্বনা দিতে আসেন, তারাও জানেন না কি বলবেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রোববার সকালে সামিয়া আফনান প্রীতির বাসায় যান সরকারি বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহারের নেতৃত্বে সাত সদস্যের দলটি দীর্ঘ সময় প্রীতির বাবা-মায়ের সাথে কথা বলেন। 

প্রীতি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষ নাহার বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, সন্তান হারানোর ক্ষতি কেউ তাকে কোন দিন পূরণ করে দিতে পারবে না। তবে তারা আশা করেন প্রধানমন্ত্রী পরিবারের পাশে থাকবেন। 

এর আগে হত্যাকাণ্ডের বিচার চান কিনা, এমন প্রশ্নের জবাবে জামাল উদ্দিন বলেছেন, মামলা বা বিচার চাওয়ার সামর্থ্য তাদের নেই। তাই প্রীতি খুনের বিচার তিন চাইবেন না। 

প্রীতির বাবা জামাল উদ্দিন সামান্য বেতনে মিরপুরের একটি কারখানায় চাকরি করেন। আর মা বাসায় সেলাই এর কাজ করতেন। 

বাবা মায়ের কষ্ট কমাতে প্রীতি এপ্রিল থেকে দোকানে বিক্রয়কর্মীর কাজ নিয়েছিলেন। একমাত্র ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা মা আতংকে ছেলেটিকে রাস্তায় বের হতে দিচ্ছেন না। 

image


আরও পড়ুন: নিউজার্সিতে এস কে সিনহার তিনতলা বাড়ি, মামলার প্রস্তুতি

উল্লেখ্য, ২৪ মার্চ রাতে শাহজাহানপুর রেলগেটের পাশে যানজটে আটকে থাকা প্রাইভেটকারে আওয়ামী লীগ নেতা টিপুকে বেশ কয়েক রাউন্ড গুলি করে এক দুর্বৃত্ত। 

এ সময় রিকশায় থাকায় বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতির গায়েও গুলি লাগে। পরে দুজনকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর