রিকশা চালাতেও লাগবে লাইসেন্স

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১:১৪ পিএম

ঢাকা মহানগরে চলাচল করা সব রিকশা কয়েক ধাপে আসছে নিবন্ধনের আওতায়। লাইসেন্স নিতে হবে চালককেও। রিকশাচালকের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। এর চেয়ে কম বা বেশি বয়সী কেউ লাইসেন্স পাবেন না।

সোমবার (২১ মার্চ) ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অযান্ত্রিক যানবাহন চলাচল (নিয়ন্ত্রণ) প্রবিধান’-এর গেজেট জারি করা হয়েছে। দক্ষিণ সিটিও এমন প্রবিধান করতে যাচ্ছে বলে জানা গেছে।

উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেছেন। বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন।

প্রবিধান অনুযায়ী, অঞ্চলভেদে রিকশাচালকদের পোশাকের রং ভিন্ন হবে। অযান্ত্রিক যানবাহন বা রিকশাচালকের কাছ থেকে মালিক দৈনিক সর্বোচ্চ কত টাকা ভাড়া (জমা) আদায় করতে পারবেন, তা কর্পোরেশন নির্ধারণ করে দিতে পারবে। কোনো রিকশায় দু’জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বেশি বহন করা যাবে না।

এছাড়া অতিরিক্ত ভাড়া দাবি করা বা নির্ধারিত জোনে নির্দিষ্ট দূরত্বে যেতে অস্বীকৃতি জানালে রিকশাচালককে জরিমানা করা যাবে।

এতে আরো বলা হয়েছে, রিকশার ভেতরে বা বাইরে কোনো রকম বাণিজ্যিক বিজ্ঞাপন বা অশ্লীল ছবি/চিত্র সাঁটানো যাবে না।

image


প্রবিধান অনুযায়ী, অনিয়মের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং নিবন্ধন-লাইসেন্স বাতিল ও রিকশা জব্দ করতে পারবে সিটি কর্পোরেশন।

অযান্ত্রিক যানবাহন বা রিকশা কোনো বেআইনি বা অনৈতিক কাজে ব্যবহার হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে এবং যানবাহন জব্দ বা বাজেয়াপ্ত করা যাবে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান ছাড়া রিকশা পার্কিং করা যাবে না। নির্ধারিত স্থান ছাড়া পার্কিং করা হলে রিকশার মালিক বা চালককে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা করা যাবে।

আরও পড়ুন: কিলিং মিশন শেষে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন আকাশ

কর্পোরেশনের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা জরিমানা আরোপ করতে পারবেন বলেও প্রবিধানে উল্লেখ করা হয়েছে।

image


প্রসঙ্গত, অযান্ত্রিক যানবাহন বলতে তিন চাকার রিকশা, দুই চাকার ঘোড়ার বা গরুর গাড়ি, ঠেলা গাড়ি, দুই/তিন/চার চাকার ভ্যানগাড়ি বোঝানো হয়েছে। তবে, কোনও ব্যাটারিচালিত মোটরযান/রিকশা/ইজিবাইক/নছিমন/করিমন এর অন্তর্ভুক্ত হবে না।

অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। নির্ধারিত ফি দিয়ে নবায়ন করা যাবে সেটা।


একাত্তর/আরএ

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে, আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো অনলাইন নিউজ পোর্টালটি। ২৩ আগস্ট...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর