নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে, আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো অনলাইন নিউজ পোর্টালটি। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর, নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় বাংলা এডিশন কর্তৃপক্ষ। সেই আবেদনের পরই নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হলো।

এর আগে, গত বছরের ১৬ জুলাই, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি পর্যায়ের ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জন্মলগ্ন থেকেই জুলাইয়ের স্মৃতি, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, মজলুম মানুষের অধিকার এবং নিপীড়নের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলা এডিশন।

একইভাবে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি রাজনীতি, সমাজ, আন্তর্জাতিক অঙ্গন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরাকে গুরুত্ব দিয়েছে পোর্টালটি।

তবে, যাত্রার মাত্র কয়েক মাসের মধ্যেই আসে বড় ধাক্কা। তৎকালীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাময়িকভাবে বাতিল হয় বাংলা এডিশনের নিবন্ধন।

বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন ফিরে পাওয়ায় আবারও সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো বাংলা এডিশন।

নিবন্ধন ফিরে পাওয়ার পর, অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলা এডিশন কর্তৃপক্ষ। মজলুম মানুষের কথা বলা, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরাই থাকবে তাদের মূল লক্ষ্য।

একাত্তর/এআরএস
ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনও সক্রিয় থেকে নানা ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে- এরকম অভিযোগ তুলে সেই ‘অপশক্তির বিরুদ্ধে’ সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার কেন্দ্রীয়...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন বা আইপি (ইন্টারনেট প্রোটোকল) টেলিভিশন ও অনলাইন রেডিওর নিবন্ধন প্রদানের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণের...
নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বেশ কিছু নাম সর্বস্ব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এসব দলের নাম ও উদ্দেশ্য এরিমধ্য আলোচনার খোরাক হয়েছে।নেতাকর্মী কিংবা নিজস্ব কোনো কার্যালয় নেই- এমন...
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।নিবন্ধনের জন্য আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট আর না চালানোর কথা জানানোর পর বুধবার (২৭ জুলাই)...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর