টিপু ও প্রীতি হত্যায় শুটার মাসুম সাতদিনের রিমান্ডে

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৫:১৩ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শুটার মো. মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

একই দিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাসুমকে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সিকদার। পরে শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে রোববার (২৭ মার্চ) ডিএমপি জানায়, রাজধানীর শাহজাহানপুরে জনসমক্ষে খুন হওয়া মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের মূল শুটারকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানায় তারা। 

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু হত্যার বিষয়টি স্বীকার করেছেন বগুড়া থেকে গ্রেপ্তারকৃত মাসুম মোহাম্মদ আকাশ। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে আকাশের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

image


ডিবি বলেছে, প্রীতিকে গুলি করা প্রসঙ্গে আকাশ জানিয়েছেন, টিপুকে লক্ষ্য করেই গুলি করেছেন তিনি কিন্তু পরে সেই গুলিতে একটি মেয়ে মারা গেছেন বলে শুনেছেন।

ডিবি জানায়, কন্ট্রাক্ট কিলিংয়ের কাজটি পাঁচদিন আগে পায় মাসুম মোহাম্মদ আকাশ। টাকা ছাড়াও তার বিরুদ্ধে থাকা আগের কয়েকটি মামলা তুলে নেওয়া ও আরও কিছু সুবিধা দেওয়ার চুক্তিতে এই কিলিং মিশনে নামতে রাজি হন তিনি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে আকাশ জানিয়েছেন, খুনের কন্ট্রাক্ট পাঁচদিন আগে পেলেও তিনদিন আগে তিনি জানতে পারেন কাকে খুন করতে হবে। ওইদিন কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকায় অপরিচিত এক ব্যক্তি এসে তাকে ও তার সহযোগীকে একটি মোটরসাইকেল ও অস্ত্র দিয়ে যান।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর