দীর্ঘ অপেক্ষা পরও টিসিবি পণ্যে পেলেই খুশি ক্রেতারা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪২ পিএম

টিসিবির ট্রাক আসবে কিন্তু কখন আর কোথায় আসবে তা জানা না থাকায় রোজার শুরুর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলো সাধারণ মানুষ। 

আর এ কারনে বেশিরভাগ এলাকায় ছিলো উপচে পড়া ভীড়। বাড়তি দ্রব্যমুল্যের বাজারে সরকার বেঁধে দেয়া দামে নিরুপায় হয়েই পণ্য কিনছেন বলে জানালেন বেশিরভাগ ক্রেতা। 

রাজধানীর তেজগাঁওয়ের টিসিবির ডিলার পয়েন্ট। রোববার সকাল সাড়ে দশটায় গিয়েও দেখা গেলো একের পর এক ট্রাকের দীর্ঘ লাইন। 

পণ্য তুলতে ফুরসতই মিলছেন না ডিলারদের। সেখান থেকে পণ্য তোলার পর যানজট পেরিয়ে এসব ট্রাক যাবে নগরীর বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে।

অন্যদিকে, টিসিবি ট্রাকের জন্য সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পরছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। তারা জানেন না, ঠিক কখন আসবে টিসিবির ট্রাক।

সময় মতো ট্রাক না পৌঁছায়, সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সামান্য কম দামে পণ্য কেনার আশায় সাধারণ মানুষ। 

পশ্চিম রাজবাজারের এক বাসিন্দা ফার্মগেট, আনন্দ সিনেমা হলসহ নানা জায়গায় ঘুরে শেষমেষ আসেন পান্থপথে। সেখানে মিলল কাংখিত পণ্য। এতো ঘুরে পণ্য মিলেছে তাতেই খুশি তিনি। 

আরও পড়ুন: রাশিয়ায় পুতিনের জনসমর্থন বেড়েছে: জরিপ

সব বিরক্তি ও বাধা পেরিয়ে পণ্য হাতে পেলেই খুশি লাইনে দাঁড়ানো অন্য ক্রেতারাও। কারণ দুর্মূল্যের এই বাজারে টিসিবি পণ্যই পারে কিছুটা খরচ বাঁচাতে। 

তবে টিসিবির ছয়টি পণ্যের প্যাকেজ কিনতে নারাজ বেশিরভাগ ক্রেতা। তাদের আরেক দাবি কাউন্সিলদের মাধ্যমে ট্রাকের বদলে নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি। 

রাজধানীতে প্রতিদির ১৫০ টি ট্রাকের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কাছে পণ্য বিক্রির কথা থাকলেও রোজার শুরুর দিন ছিল ১৩৬টি ট্রাক।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর