বাসের যাত্রী তোলা প্রতিযোগিতায় অসহনীয় হচ্ছে যানজট

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:১৩ পিএম

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজধানীর অসহনীয় যানজট। এজন্য সড়কের চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

উন্নয়ন কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি, রাস্তা আটকে বাসে যাত্রী তোলার প্রতিযোগিতা, এলোমেলো ভাবে গাড়ি চালানো, রাস্তা দখল করে গাড়ি পার্কিং করায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে।

ট্রাফিক বিভাগ আরও কিছু কারণের কথা জানিয়েছে। এসব মধ্যে রয়েছে সকালে একই সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ গন্তব্যের উদ্দেশে রওনা করায় গাড়ির চাপ বাড়ছে। 

সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় সিএনজি নেওয়ার জন্য দিনের বেলাতেই গাড়িগুলো রাস্তায় বের হচ্ছে। 

এ ছাড়া রাজধানীর প্রধান প্রধান কয়েকটি রাস্তায় উন্নয়নমূলক কাজ চলার কারণেও যানজট বেড়েছে বলে মনে করছেন তারা।

image

ট্রাফিক বিভাব বলছে, এই মুহূর্তে পরিস্থিতি সহনীয় করতে হলে বাসের চালক ও সহকারীদের সচেতন করতে হবে। শুধু আইন দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। 

সোমবার নগরীর শ্যামলীতে গিয়ে দেখা গেলো একদিকের সামনের রাস্তা ফাঁকা। কিন্তু রাস্তা আটকে যাত্রী তোলার প্রতিযোগিতায় লিপ্ত গণপরিবহনের চালক ও সহকারীরা। 

আর পেছনে যানবাহনের দীর্ঘ লাইন। আটকে আছে সব গাড়ি। বাসগুলোর এমন স্বেচ্ছাচারিতার কারণে যানজট ছড়িয়ে পড়েছে শ্যামলী থেকে কল্যাণপুর পর্যন্ত। 

শুধু এমন চিত্র শ্যামলী নয়, রাজধানীর সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টেই যাত্রীবাহী বাসের অযৌক্তিক প্রতিযোগিতার কারণে মোড়ে মোড়ে তৈরি হচ্ছে বিশাল জট।

image


একই দৃশ্যপট দেখা গেলো মীরপুরের শেওড়া পাড়া এলাকায়। মেট্রোরেল নির্মাণ কাজের কারণে যানজট সেখানে প্রতি মুহূর্তের ঘটনা। 

সড়কের পশ্চিম পাশটি বন্ধ প্রায় আট ন’মাস ধরে বন্ধ। বাকি এক পাশে চলছে দুইমুখী গাড়ি চলাচল। সেখানেও শীর্ণ রাস্তা আটকে চলে বাসগুলোর যাত্রী তোলার প্রতিযোগিতা। 

এসব চিত্রই বলে দেয় যানজটের অন্যতম কারণ ট্রাফিক আইন না মানা এবং আইন অমান্য করা ব্যক্তিদের কোন শাস্তি না হওয়া। 

আরও পড়ুন: গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু’তিন দিন

যদিও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। কিন্তু চালক ও সহকারীরা সচেতন না হলে শুধু আইন দিয়ে রাস্তায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে সড়কে শৃঙ্খলা ফিরবে। কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে যানজট।

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর