সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম, বিরক্ত মালিক ও গ্রাহকরা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:১০ পিএম

গ্যাস সংকটের চতুর্থ দিনে পরিস্থিতির উন্নতি হলেও, সংকট এখনও পুরোটা মেটেনি। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপের মধ্যে পাঁচটি উৎপাদনে ফিরলেও রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ ছিলো অনেক কম।

এতে করে সিলিন্ডারে প্রয়োজনীয় গ্যাস ঢুকাতে পারেননি যানবাহনের মালিকরা। আর সিএনজি স্টেশন মালিকরা জানান, বড় একটা সময় বন্ধ রাখার পাশাপাশি নানা সময় নানা অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় লোকসান গুনতে হচ্ছে তাদের। 

বিবিয়ানা গ্যাসফিল্ডে সংকটের চতুর্থ দিনে এসে গ্যাস পেয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক গ্রাহকরা। তাই রোজার চতুর্থ দিন সেহরি ও ইফতার তৈরিতে গ্যাস পেয়ে খুশি রাজধানীবাসী। জানান, আগের তিন দিনের দুর্ভোগের কথাও।

তবে, রাজধানীর সিএনজি স্টেশনে গ্যাসের চাপ এখনও কম। দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ার অভিযোগ পরিবহন শ্রমিকদের। শুধু পরিবহন শ্রমিকরাই নন, ব্যক্তিগত গাড়ির চালক ও মালিকরাও গ্যাসের চাপ নিয়ে রীতিমতো তিতিবিরক্ত।

সিএনজি স্টেশন মালিকরা জানান, করোনার দুই বছর জরুরি সেবার অংশ হিসেবে স্টেশন খোলা রেখে লোকসান গুণেতে হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা বন্ধ রাখার সিদ্ধান্তে আরেক দফা ক্ষতি হয়েছে। আর এখন গ্যাসের চাপ না থাকায় ক্ষতি আরও বেড়েছে। 

রোজা ও গ্রীষ্মের তাপদাহের কারণে গ্যাসের চাহিদা বেড়েছে। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে এলএনজি আমদানি বাড়ানো হয়েছে বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাইপ লাইনে বালু আসার কারণ খতিয়ে দেখতে পেট্রোবাংলার বিশেষ দল কাজ করছে বলেও জানান তিনি।


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর