একটি ঘরে বদলে গেছে লাখো মানুষের জীবনের গল্প

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৩:০৪ পিএম

সাধারণত বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয় মানুষ। তাই প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে নিজেদের স্থায়ী ঠিকানা পেয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই তাদের বাবা-মা বলে মনে করছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষেরা। 

আশ্রয়ণ প্রকল্প ঘুরে সেখানে স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া মানুষদের জীবন-জীবিকার আমূল বদলের গল্প শুনতে এই প্রতিবেদক ঘরে দেখেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প এলাকা। সেখানকার মানুষের সঙ্গে কথা বলার সময় তারা জানান, এখন তাদের বাবা-মায় উভয়েই প্রধানমন্ত্রী।

সেখানেরই এক ভূমিহীন ছিলেন আব্দুল কাদির মিয়া। জন্মেই জেনেছেন তার কোন ঠিকানা নেই। তাই ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখে মুখে গান লিখেছেন।

নিজেই গেয়ে শোনালেন, আল্লাহ পাকের দয়া হলো শেখ হাসিনাকে বাঁচাইয়া রাখলো, তিনি দিছেন আমাদের মাথা গোঁজার ঠাই, তোরা দেখবিনি রে ভাই আমাদের আর কোনো চিন্তা নাই।

শুধু স্থায়ী ঠিকানাই নয়, একটি বাড়ি, একটি আশ্রয় বদলে দিয়েছে তাদের জীবন। নতুন অর্থ খুঁজে পেয়েছে যাপিত জীবনের। বদলে গেছে প্রকল্পের আশপাশের দৃশ্যপট। বাড়ির চারপাশে বেড়ে উঠছে সবুজ বেষ্টনি, পালা হচ্ছে গবাদি পশু। খোলা হয়েছে নিত্যপণ্যের দোকান। 

তিনিসহ আখাউড়া উপজেলার চর নারায়নপুরে ঘর পেয়েছে ৫৯ টি পরিবার। এক বছরে সবুজের সমারোহে ভরিয়ে দিয়েছেন তাদের বাড়ির অঙ্গিনা। মৌসুমী সবজি ও দেশী ফলের গাছ বেড়ে উঠছে তাদের ঘরের পাশে। 

ভাড়ার অটোচালক থেকে নিজে মালিক হয়েছেন শহিদ মিয়া ও সখিনা খাতুন। যে টাকা ভাড়া দিতেন সে টাকা ভবিষ্যতের জন্য সবাই মিলে সঞ্চয় করছেন।   

অনেকে নিজেদের সুবিধা মতো ঘরের সাথে পাওয়া জমিতে নানা ধরণের স্থাপনাও তৈরি করে নিয়েছেন। কেউ দিয়েছেন মুদি দোকান।  

মুজিব বর্ষে এখন পর্যন্ত আশ্রয়ন প্রকল্পে এক লাখ ১৮ হাজার মানুষ ঘর পেয়েছে। আরো ৫৬ হাজার মানুষের জন্য দেশের বিভিন্ন এলাকায় ঘর তৈরি হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা গ্রামে ঘর পেয়েছে ৪০ পরিবার। নিজের জমি ও ঘর হবে এমন স্বপ্ন কখনোই দেখনি ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো। 

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাদের। জানালেন, যে দায়িত্ব বাবা-মা পালন করে থাকে, সেই দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এই ঋণ শোধ হবার নয়। 

সেখানের আর এক গল্পের কথা বলতেই হয়। ১৮ বছর আগে ছাব্বির মিয়া তার স্ত্রী আমেনা বেগমের টাইফয়েড জ্বর থেকে প্যারালাইস হয়। শুরু হয় দীর্ঘ চিকিৎসা। 

ব্রাহ্মণবাড়িয়ার সদরের বড়বাড়ি ছান্দিয়ারা গ্রামের বাড়ি বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করান। সেই থেকে ভূমিহীন ছাব্বির মিয়া। 

নিজের ঘর হওয়াতে কাঠ কাটার মতো কঠোর পরিশ্রম করলেও সুখ তাদের চোখে মুখে। জানালেন, শেখ হাসিনা বাপ, মা এর কাজ করেছে, উনিই আমাদের বাবা মা।


একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এ উপলক্ষ্যকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর