শাহজালালে প্রায় সাত কেজি স্বর্ণসহ প্রবাসী আটক

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০:৫৩ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বারসহ এক বাহরাইন প্রবাসীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানোয়ারুল কবীর। তিনি জানান, আটক প্রবাসীর নাম মো. আরিফ। তিনি গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন।

সানোয়ারুল বলেন, বিমানবন্দরে আসার পর আরিফের আচরণ সন্দেহজনক ছিলো। প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে মোবাইলের দুটি কেসিং পাওয়া যায়। কেসিংয়ের ভেতর মোবাইল আকৃতিতে স্বর্ণ রাখা ছিলো। সিগারেটের প্যাকেটেও ছিলো বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় তার কাছ থেকে।

image

আরও পড়ুন: আবারও বাড়লো স্বর্ণের দাম

তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান সানোয়ারুল কবীর।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর