যাত্রাবাড়ীতে তিন হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:০৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা গোয়েন্দা বিভাগ। 

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রবিউল ইসলাম একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। 

ডিএমপি গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, মাদক ব্যবসায়ীরা যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন হাজার পিস ইয়াবাসহ রবিউলকে গ্রেপ্তার করে অভিযান পরিচালনাকারি পুলিশের দল। 

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর