ঈদযাত্রায় উত্তরের পথে যানজট কমাতে তৎপর সড়ক বিভাগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৮:৪৪ পিএম

খুব দ্রুতই উত্তরবঙ্গের সব সড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

তিনি জানান, ঈদের তিন দিন আগেই বন্ধ করা হবে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল। ঢাকায় বসেই সড়ক পরিস্থিতি নজরদারি করা হবে। এজন্যে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা। র‌্যাপিড ট্রানজিট বিআরটি’র কাজ চলায় ক্ষতিগ্রস্ত হয় এই মহাসড়কের সব রাস্তা। তবে ঈদের আগেই শেষ করা হবে রাস্তাটির সংস্কার কাজ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম একাত্তরকে বলেন, জয়দেবপুর থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমড়ুল রুটে উত্তরবঙ্গে যাওয়ার সড়কে চলছে ৬ লেনের কাজ।

সেই সঙ্গে চলছিলো কয়েকটি ফ্লাইওভারে নির্মাণের কাজও। এবারের ঈদ যাত্রায় যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বিকল্প সড়কসহ আরো তিনটি ফ্লাইওভার।

এছাড়া এলেঙ্গা মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভুয়াপুর সড়কটিও ঈদযাত্রার আগেই খুলে দেয়া হবে জানালেন এই জেষ্ঠ সচিব।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপাড়ে নির্মিত নলকা নতুন সেতুটিও খুলে দেয়া হবে ঈদের আগেই। সেটি হলে উত্তরবঙ্গে চলা বিভিন্ন রুটে যানজট হবে না বলেই আশা সংশ্লিষ্টদের।

সড়ক পরিস্থিতি মনিটরিং করতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যা নিবিড়ভাবে মনিটরিং করবে মন্ত্রণালয়। যে কোন পরিস্থিতির তাৎক্ষণিক সমাধান দেয়ার চেষ্টা থাকবে।

ঈদের তিন দিনে মহাসড়কের চলবে না পণ্যবাহী কোনো গাড়ি। যার বাস্তবায়নে এরিমধ্যে হাইওয়ে পুলিশের সাথে বৈঠক করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।



একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর