তিন থেকে দোতালায় নামতেই উধাও ১৩২ কোটি টাকা

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯:০৩ পিএম

ওয়াসা ভবনের তিন তলা থেকে দোতালার জনতা ব্যাংকে নামার পথেই উধাও ১৩২ কোটি টাকা। কোথায় গেলো বিশাল অংকের এই টাকা? 

আর, ব্যাংক একাউন্টে সঞ্চিত টাকা থেকে ৪৪ কোটি টাকা কে বা কারা তুলে ওয়াসার কর্মচারী সমবায় সমিতির তহবিল থেকে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে একাত্তর।

পানির বিল আদায় বাড়াতে ওয়াসা কর্মচারী সমবায় বহুমুখী সমিতিকে ঠিকাদার নিয়োগ করেছিল ঢাকা ওয়াসা। প্রতি একশ’ টাকায় ১০ টাকা হারে কমিশন হিসাবে পেতো এই সমিতি। 

২০১৮-১৯ অর্থবছরে পানি ও সুয়ারেজ বিল বাবদ ১৩০৬ কোটি টাকা আদায় হওয়ায় ঢাকা ওয়াসা থেকে ওই বছরে সমবায় সমিতি কমিশন হিসেবে পেয়েছে ১৩০ কোটি টাকা। 

প্রতি বছর গড়ে ১০০ কোটি টাকার কমিশন পেলেও, সমিতির নিজস্ব জনবলসহ বিভিন্ন খাতে খরচ হতো মোট আয়ের মাত্র দুই ভাগ। 

বাকি আট ভাগ লভ্যাংশ আকারে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে ওয়াসার কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে।

কিন্তু শত শত কোটি টাকা থাকার পরও পাঁচ বছর ধরে লভ্যাংশ দিচ্ছে না সমিতি। জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮ পর্যন্ত বকেয়াসহ কমিশন বাবদ সমিতিকে ১৩৪ কোটি টাকা দিয়েছে ওয়াসা। 

অবাক হলেও সত্য, ওয়াসা ভবনের তিনতলা থেকে চেকগুলো দোতালায় জনতা ব্যাংকের শাখায় পৌঁছানোর পথেই উধাও হয়ে গেছে ১৩২ কোটি টাকা। 

এখানেই শেষ নয়, ওয়াসা কর্মচারী সমবায় বহুমুখী সমিতির আগের সঞ্চিত তহবিল থেকে কমিটির অনুমোদন ছাড়াই অবৈধভাবে তুলে নেয়া হয়েছে ৪৪ কোটি টাকা।

অভিযোগ রয়েছে, জনতা ব্যাংকের সাবেক শাখা প্রধান শ্যামল বিশ্বাসের সাথে ব্যাংক লেনদেনের দায়িত্বপ্রাপ্ত ওয়াসার কর্মচারী সমিতির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান আক্তারুজ্জামান ও মিজানুর রহমানসহ তখনকার কয়েকজন জড়িত এসব অনিয়মের সাথে। 

আর সেই অনিয়ম ধামাচাপা দিতেই ব্যাংক ও ওয়াসা কর্তৃপক্ষ টালবাহানা করছে ব্যাংক একাউন্ট বুঝিয়ে দিতে নতুন কমিটির কাছে।

আরও পড়ুন: হিজাব গুজবে জেলহাজতে সেই প্রধান শিক্ষক

যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ব্যাংকের বর্তমান শাখা প্রধান ও অ্যাকাউন্ট পরিচালনাকারী সমিতির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান।

জনগণের বিশাল অংকের টাকা তসরুপ ঠেকাতে উদ্যোগ নেয়ার বদলে দুর্নীতিবাজদের রক্ষা করার অভিযোগ রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর