ঈদে যাত্রী হয়রানি বন্ধে অভিযান, বিভিন্ন পরিবহনকে জরিমানা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯:১২ পিএম

ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কল্যাণপুর বাস কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোয় হানিফ পরিবহন, শ্যামলী এন আর পরিবহন, দেশ ট্রাভেলসহ ছয়টি ও গাবতলীতেও একই অভিযোগে ঈগল ও সোহাগ পরিবহনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

শ্যামলী এন আর পরিবহনে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত বাস ভাড়ার তালিকা কাউন্টারে ঝুলানো নাই। এ কারণে ওই কোম্পানিকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। মানিক এক্সপ্রেস, দেশ ট্রাভেলস, হানিফসহ ছয়টি কাউন্টারে গিয়েও একই অভিযোগ মেলে। এ কারণে প্রতিটি কোম্পানিকেই সতর্কতামূলক পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গাবতলি বাস কাউন্টারে চলা অভিযানে ঈগল ও সোহাগ পরিবহনে মেলে নানা অনিয়ম। তাদেরও গুনতে হয় পাঁচ হাজার টাকা। 

তবে বাস কর্তৃপক্ষের দাবি, ভাড়ার তালিকা টানানোর বিষয়ে কেউ তাদের সতর্ক করেনি।

image


ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ার বলেন, ঈদকে ঘিরে কোনো পরিবহন কোম্পানি যাতে ভাড়া নিয়ে যাত্রীদের জিম্মি করতে না পারে এবং কিলোমিটার অনুযায়ী সরকার র্নিধারিত ভাড়া আদায় করে সেই লক্ষেই এমন অভিযান। 

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় সাতদিন চলবে না পণ্যবাহী ট্রাক

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভোক্তা-অধিকার অধিদপ্তর এবার বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে অভিযান পরিচালনা করবে। এছাড়া এবার বিমানবন্দরেও অভিযান পরিচালনা করা হবে।

শাহরিয়ার আরও বলেন, অধিক মুনাফার আশায় কোনো পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর