সাদা পতাকা উড়িয়ে দোকান খুললেন ব্যবসায়ীরা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৩৯ পিএম

দফায় দফায় সংঘর্ষের পর সাদা পতাকা উড়িয়ে শান্তি ঘোষণা করে অবশেষে দোকান খুলেছেন ঢাকা কলেজ এলাকার ব্যবসায়ীরা। 

বুধবার (২০ এপ্রিল) দিনভর ঢাকা কলেজ সংলগ্ন ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছাদে সাদা পতাকা উড়তে দেখা যায়।  নিউ মার্কেটের গেটের ওপরও উড়ানো হয় সাদা পতাকা।

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, সহিংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে মার্কেটগুলোর ব্যবসায়ীরা সাদা পতাকা উত্তোলন করেছেন। কিন্তু পরিস্তিতি এখনও স্বাভাবিক নয়। এখনও ককটেল ফাঁটছে।

image


গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী মোতালিব মিয়া বলেন, ঈদের বাজারে দোকান বন্ধ, বেচাবিক্রি নেই। এভাবে চলতে থাকলে আমরা পথে বসবো। আমরা চাই না সহিংসতা চলতে থাকুক। সে কারণেই সাদা পতাকা উত্তোলন। আমরা সংঘাত নয়, শান্তি চাই।

উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে এক পথচারী নিহত হন, আহত হন আরও অনেকে।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর