টাকা না দিয়ে আট পাঞ্জাবি নেয়ার পর ফেরত দিলেন তিন ছাত্র

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০১:৫৮ পিএম

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে গেলেও পরে তা আবার ফেরত দিয়েছেন ঢাকা কলেজের অভিযুক্ত তিন ছাত্র। দোকান মালিক একাত্তর টেলিভিশনকে এ খবর নিশ্চিত করেছেন। 

এর আগে সেখানকার একটি দোকান থেকে টাকা না দিয়ে ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে আটটি পাঞ্জাবি নেয়ার অভিযোগ উঠে। ব্যবসায়ীরা জানান, নিউমার্কেটে সংঘর্ষ শেষে বুধবার বিকেলে কিছু দোকান খোলার পর, তারা এ ঘটনা ঘটায়। 

বিচার পাবেন না ভেবে এই ঘটনা নিয়ে কোনও অভিযোগও জানাতে চাননি সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকরা। তবে সিসি ক্যামেরায় ছবি দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। 

দুই দিনের সংঘর্ষের পর বুধবার বিকেলে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকায় অল্প কিছু দোকান খুলেছিল ব্যবসায়ীরা। থমথমে সেই পরিস্থিতির মধ্যেও সাইন্সল্যাবের বাইতুল মামুর মসজিদ মার্কেটে একই মালিকের দুটি দোকানে যায় ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। 

সেখানকার একটি ক্লোজ সার্কিট ক্যামেরায় আট জনকে দোকানে ঢুকতে দেখা গেছে। যারা কোন টাকা নিয়ে দোকান থেকে আটটি পাঞ্জাবি নিয়ে চলে যায় বলে জানান দোকানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম।

ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি ধরে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে তারা সবাই ঢাকা কলেজের ছাত্র। এদের একজন মোহাম্মদ আলী। অর্থনীতি বিভাগের ছাত্র। থাকেন কলেজটির আখতারুজ্জামান ইলিয়াস হলে।

মোহাম্মাদ আলীর দাবি তিনি আগে নেয়া পাঞ্জাবি পাল্টাতে গিয়েছিলেন। স্বীকার করেন তার সাথে থাকা একজন একটি পাঞ্জাবি নিয়ে এলেও পরে ফেরত দিয়েছেন।

লাল টিশার্ট পরা যুবকের নাম শাহরিয়ার হাসনাত জিওন। পাশে থাকা যুবকের নাম হৃদয়। হৃদয়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করে বলেন পাঞ্জাবি ফেরত দিয়ে দেবেন। 

image


মোহাম্মাদ আলীর দাবী, তিনি ওই দোকানে গিয়ে অন্যদের দেখেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী, এই দলে রফিকুল ইসলাম নামে একজন আছেন। আর হৃদয় নামে আছেন দুই জন। একজনের নাম প্রিতম হৃদয়। অন্যজন মহসিন উদ্দিন হৃদয়। 

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, এমন কিছু ছাত্র আছেন যাদের প্রায় সবাই একই পদ্ধতি অনুসরণ করেন। 

তারা দোকানে গিয়ে কিছু একটা নিয়ে ১০০ টাকা দিয়ে বলেন বাকিটা পরে দিচ্ছি। থানায় গেলেই প্রতিকার পাওয়া যাবে ব্যাপারটা এমন না। সেক্ষেত্রে লোকসান মেনেই ব্যবসা করতে হয়। 

আরও পড়ুন: ঢাকা কলেজের ছাত্রের বিরুদ্ধে টাকা না দিয়ে পাঞ্জাবি নেয়ার অভিযোগ

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদারের বলেন, এমন গুটি কয়েক শিক্ষার্থীর জন্য পুরো প্রতিষ্ঠানের বদনাম হোক তারা চান না। 

তিনি বলেন, দোকানটি থেকে পাঞ্জাবি নিয়ে যাবার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনের পদক্ষেপে তারা কোনো আপত্তি জানাবেন না। 

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দোকান মালিকদের পক্ষ থেকে অভিযোগ না পেলেও তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।  


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর