ঢাকা কলেজের ছাত্রের বিরুদ্ধে টাকা না দিয়ে পাঞ্জাবি নেয়ার অভিযোগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে টাকা না দিয়ে পাঞ্জাবি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দোকানের সিসি ক্যামেরায় তাদের চিহ্নিত করা গেলেও বিচার পাবেন না ভেবে অভিযোগ জানাতে চান না ব্যবসায়ীরা।

নিউমার্কেটে সংঘর্ষ শেষে গত বুধবার (২০ এপ্রিল) সাইন্স ল্যাব এলাকায় কিছু দোকান খুললে একটি দোকান থেকে ঢাকা কলেজের তিন ছাত্র টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। 

অনুসন্ধানে জানা যায়, দুই দিনের সংঘর্ষের পর বুধবার বিকেলে নিউমার্কেট ও সাইন্স ল্যাব এলাকায় অল্প কিছু দোকান খুলেছিল ব্যবসায়ীরা। থমথমে সেই পরিস্থিতির মধ্যেও সাইন্স ল্যাবের বাইতুল মামুর মসজিদ মার্কেটে একই মালিকের দুটি দোকানে যায় ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্লোজ সার্কিট ক্যামেরায় আট জনকে দোকানে ঢুকতে দেখা যায়।

image


সায়েন্স ল্যাবের রেশম ঘর দোকানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম বলেন, দোকানে আসা ওই ছাত্ররা আটটি পাঞ্জাবি নিয়ে যান, তবে কেউ টাকা দেননি। এ সময় তাদের কাছে টাকা চাইলে তার আসছি বলে চলে যান। কিন্তু পরে টাকা দিতে আর কেউ আসেননি।

এদিকে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি ধরে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে তারা সবাই ঢাকা কলেজের ছাত্র। এদের একজন অর্থনীতি বিভাগের ছাত্র মোহাম্মদ আলী। তিনি থাকেন আখতারুজ্জামান ইলিয়াস হলে। 

এ ব্যাপারে একাত্তরের কথা হয় মোহাম্মাদ আলীর সঙ্গে। তিনি বলেন, আগে নেয়া পাঞ্জাবি পাল্টাতে গিয়েছিলেন। 

মোহাম্মদ আলী স্বীকার করেন, তার সঙ্গে থাকা একজন একটি পাঞ্জাবি নিয়ে এসেছিল। কিন্তু পরে ফেরত দিয়েছে।

সিসি টিভি ফুটেজে শনাক্ত করা হয় লাল টি-শার্ট পরা শাহরিয়ার হাসনাত জিওন ও হৃদয় নামে দুই যুবককে। 

হৃদয়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি পাঞ্জাবি নেয়ার কথা স্বীকার করে বলেন, ফেরত দিয়ে দেবেন। 

দলবেঁধে ওই দোকানে গিয়েছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে মোহাম্মাদ আলীর দাবি, তিনি ওই দোকানে গিয়ে অন্যদের দেখেছেন। 

তার দেয়া তথ্য অনুযায়ী, এই দলে রফিকুল ইসলাম নামে একজন আছেন। আর হৃদয় নামে আছেন দুই জন। একজনের নাম প্রিতম হৃদয়। অন্যজন মহসিন উদ্দিন হৃদয়।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, এমন কিছু ছাত্র আছেন যাদের প্রায় সবাই একই পদ্ধতি অনুসরণ করেন। তারা দোকানে গিয়ে কিছু একটা নিয়ে ১০০ টাকা দিয়ে বলেন বাকিটা পরে দিয়ে যাচ্ছি। থানায় গেলেই যে এর প্রতিকার পাওয়া যাবে ব্যাপারটা এরকম না। সেক্ষেত্রে ব্যবসায়ীরা লোকসান মেনে নিয়েই ব্যবসা করেন। 

আরও পড়ুন: আবারও হকারদের দখলে নিউমার্কেটের ফুটপাত

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এমন গুটি কয় শিক্ষার্থীর জন্য পুরো প্রতিষ্ঠানের বদনাম হোক তা আমরা চাই না। যদি এমন অভিযোগ প্রমাণিত হয় তাহলে প্রশাসনের পদক্ষেপে আমরা কোনো আপত্তি করবো না।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দোকান মালিকদের পক্ষ থেকে অভিযোগ না পেলেও তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। 


একাত্তর/এসি

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর