অনলাইনেও ট্রেনের আগাম টিকেট পেতে ভোগান্তি

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:০৯ পিএম

ঈদের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও অনলাইনের টিকেট পেতে ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। সহজ ডটকম যেনো টিকেট পাওয়াকে আরো জটিল করেছে। তবে সহজ কর্তৃপক্ষ অবশ্য বলছে, সার্ভারে আগে প্রবেশ করা সাপেক্ষে টিকেট পাচ্ছেন যাত্রীরা।

এদিকে রোববার সকাল থেকেই কমলাপুর ছাড়াও তেজগাঁও স্টেশনে জামালপুরগামী টিকেট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে।

লাইনে দাঁড়িয়ে আছেন, একই সাথে চেষ্টা করছেন অলনাইনেও। যদি কোন উপায়ে টিকেট মেলে। ছবিটা রাজধানীর তেঁজগাও রেলস্টেশনের।

একইভাবে কমলাপুর রেলস্টেশন টিকেট কাটতে এসে অনলাইনের চেষ্টা থামাননি যাত্রীরা। বারবার চেষ্টা করেও সহজ ডটকমের সার্ভারে ঢোকা যাচ্ছে না।

এমন অভিযোগ ছিলো বেশিরভাগ যাত্রীর। সহজ কতৃপক্ষ অবশ্য বলছেন, প্রতি মিনিটে প্রায় পাঁচ লাখ যাত্রী সার্ভারে ঢুকছেন। যারা আগে চেষ্টা করছেন তাদের আগে সুযোগ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: জমি নিয়ে দুই ভাইয়ের সংর্ঘষে ছোট ভাইয়ের মৃত্যু

প্রতিদিন ২৭ হাজার আগাম টিকেটের মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় সাড়ে ১৩ হাজার টিকেট দেয়া হচ্ছে অনলাইনে।

এদিনও কমলাপুরের বাইরে রাজধানীর বাকি চার স্টেশন থেকে আগাম টিকেট কেটেছেন যাত্রীরা। তবে এসি টিকেট না পাওয়ায় ক্ষোভ ছিলো যাত্রীদের।

রোববার দেয়া হয় ২৮ এপ্রিলের টিকেট। কর্তৃপক্ষ বলছেন সোমবার ভিড় আরো বাড়বে।


একাত্তর/আরবিএস 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর