শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিললো পৌনে চার কোটি টাকার স্বর্ণ

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:৩৪ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটে থাকা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৪৬টি বার। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনর্চাজ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। 

পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২টি বান্ডিল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনার বার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

image


আরও পড়ুন: মোরসা‌লিনের মৃত্যু ইটের আঘাতে, নাহিদ হত্যায় বিশ্লেষণ হচ্ছে ফুটেজ

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর