তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৮:০৪ পিএম

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠেই থানা ভবন নির্মাণের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। 

মন্ত্রী জানান, সেটি কখনোই মাঠ ছিলো না, ছিলো পরিত্যক্ত সম্পত্তি। নিয়ম মেনে সরকারি বরাদ্দ পাবার পর সেটি এখন পুলিশের সম্পত্তি। 

কলাবাগানের তেঁতুলতলা মাঠের এক পাশে চলছে থানা ভবন নির্মাণ কাজ। অন্য পাশে খেলায় ব্যস্ত শিশুরা। যদিও তাদের এই খেলাও মাঠ রক্ষার প্রতীকি প্রতিবাদ। 

মাঠটি রক্ষার আবেদন নিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন আন্দোলনে যুক্ত পরিবেশকর্মী ও বিশিষ্ট জনেরা। মন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 

সেখান থেকে বেরিয়ে তাঁরা জানান, মাঠটি রক্ষার আবেদন জানিয়েছেন। মন্ত্রী তাঁদের বিকল্প জায়গা খুঁজতে বলেছেন। আর তারাও মন্ত্রীকে বিকল্প জায়গায় থানা নির্মাণ করতে বলেছেন। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা থানা নির্মাণের স্থানের বিষয়ে একটি বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছি।

এ সময় খুশি কবির বলেন, দেয়াল নির্মাণের কাজ বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনারকে বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি সবপক্ষকেই অনুরোধ করেছেন একটি বিকল্প জায়গা খুঁজে বের করার জন্য।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তেঁতুলতলা কখনও মাঠ ছিল না, এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল, সেজন্য সিদ্ধান্ত হয়েছে থানা নির্মাণের। 

তিনি বলেন, কলাবাগানে থানা ভবন করা প্রয়োজন। এ জায়গা পেয়েছি। এখন যদি মেয়র অন্য একটি জায়গা দেন সেখানে মাঠ হবে। এখানে বরাদ্দ হয়ে গেছে। এটা এখন পুলিশের সম্পত্তি।

মন্ত্রী আরও বলেন, মাট রক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করবো কি করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। থানাও মানুষের জন্যই নির্মাণ হচ্ছে। 

থানা ভবন নির্মাণের জন্য এরিমধ্যে অর্থ ছাড় করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর