বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৯:৪৩ এএম

রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবির (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে স্টাফ রোডের মুখে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, রেল ক্রসিংয়ে দুই দিকের গেট নামানো ছিল। তখন ওই  যুবক রঙ সাইড দিয়ে গেটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। 

তিনি বলেন, এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আবির মিরপুর শিয়ালবাড়ি এলাকায় থাকত বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


একাত্তর/এআর



নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর