তেঁতুলতলা মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০২:৪৭ পিএম

রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্তে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করে এটি উন্মুক্ত মাঠ হিসেবে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর ফলে দীর্ঘদিন ধরে মাঠ রক্ষার আন্দোলনে জড়িত থাকা মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত এলাকাবাসীরাও। স্থানীয় শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিনে তেঁতুলতলা মাঠে এসে দেখা যায়, স্থানীয় শিশু-কিশোররা ফুটবল খেলায় মেতেছে। দীর্ঘ দুইমাস পর মাঠে খেলতে নেমে তাদের আনন্দের শেষ নেই। 

এ সময়  মাঠের পাশে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাঁড়িয়েছিলেন। নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা।

তেঁতুলতলা মাঠে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, মাঠটি যেন আগের রূপ ফিরে পেয়েছে।

তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না বলেন, ‘আমার বিশ্বাস ছিল, আমাদের দাবির কথা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছালে তিনি মাঠের পক্ষে থাকবেন। আমি অনেক চেষ্টা করেছি, আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অবশেষে তার কাছে আমাদের কথাগুলো পৌঁছেছে। আমার বিশ্বাস সঠিক ছিল। লাভ ইউ বুবু, আপনাকে ধন্যবাদ। ’

উল্লেখ্য বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, মাঠটিতে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি যেভাবে ছিল, সেভাবেই থাকবে। এটি আগের মতো এলাকাবাসী ব্যবহার করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর