নগরীর দুই বাস টার্মিনালে হঠাৎ হাজির বিআরটিএ প্রধান

আপডেট : ০১ মে ২০২২, ০৩:২১ পিএম

ঈদযাত্রায় কোন ধরনের অনিয়ম এবং বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যানবাহন নিয়ন্ত্রক সংস্থা- বিআরটিএ। রোববার (১ মে) সকাল থেকে, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হয়েছে। 

মহাখালী টার্মিনালে ঈদযাত্রার পরিস্থিতি দেখতে সেখানে হঠাৎ করেই হাজির হন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদার। এ সময় কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা দেখে সবাইকে সতর্ক করেন তিনি। বলেন, কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। 

তিনি বলেন, বলেন, অনিয়ম কমাতে শুধু বিআরটিএ একা কাজ করলে হবে না, পাশাপাশি যাত্রীদেরও এগিয়ে আসতে হবে। কোন অনিয়ম দেখলে ভ্রাম্যমাণ দলকে জানাতে হবে। বিআরটিএ অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন। 

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বিরোধী অভিযান চলছে উল্লেখ করে নূর মোহাম্মাদ বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঈদের ছুটি বাতিল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে ঢাকা ছাড়াও সারাদেশের পরিবহন ব্যবস্থা তদারকি করা হচ্ছে।

মহাখালী থেকে গাবতলি টার্মিনালে যান বিআরটিএ প্রধান। সেখানে ভিজিলেন্স টিমের কাজ তদারকি করেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে অভিযোগ নিয়ে সেটি সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখেছেন। অনিয়মের জন্য বেশ কিছু পরিবহনকে সতর্ক করেছেন।

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর