ঈদের পরদিনও রাজধানী ছাড়তে মানুষের ভিড়

আপডেট : ০৪ মে ২০২২, ০২:০৩ পিএম

ঈদ আনন্দ উপভোগ করতে এখনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। মূলত ঈদের আগের ঝক্কি আর বাড়তি ভাড়া এড়াতে ঈদের পরদিন প্রিয়জনের কাছে ছুটছেন তারা। ঈদের পরদিন রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেল স্টেশনেও।

বুধবার (৪ মে) সকালে সরেজমিন রাজধানীর কল্যাণপুর,  টেকনিক্যালসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাস কাউন্টাগুলোতে বিভিন্ন রুটের যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। 

এদিকে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় অনেক যাত্রী ভেঙে ভেঙেই রওনা দিয়েছেন বাড়ির পথে। 

যাত্রীদের অভিযোগ, এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে বাসগুলো। 

কয়েকজন যাত্রী জানান, অনেকেই ঈদের আগে টিকেট সংগ্রহ করতে পারেননি। সঙ্গে ছিল সড়কে ভোগান্তির চিন্তা। তাই কষ্ট হলেও ঢাকায় ঈদের দিন কাটিয়ে আজ বাড়ি ফিরছেন তারা। এছাড়া অনেকেই বাড়ি থেকে এসে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ঈদের দিন পর্যন্ত ভালো ব্যবসা করে আজ তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

image


অপরদিকে শুধু সড়কে নয়, রেলপথেও লক্ষ্য করা গেছে ঘরমুখী মানুষের ভিড়। সকাল কমলাপুর স্টেশনে দাঁড়ানো ট্রেনগুলোর আসন তেমন একটা ফাঁকা দেখা যায়নি। 

অনেকেই জানিয়েছেন, আগাম টিকেট সংগ্রহ করতে না পারা ও ভোগান্তির কথা চিন্তা করে তারা ঈদের পরে বাড়ি রওনা হচ্ছেন।

এদিকে ঈদের  পরের দিন শিমুলিয়া, পাটুরিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে বলে জানা গেছে। গণপরিবহণের তুলনায় ঘাটে বেশি আসছে প্রাইভেটকার ও মাইক্রোবাস।

image


এছাড়া যাত্রীবাহী বাসের সারি রয়েছে এক কিলোমিটার পর্যন্ত। তবে যাত্রীরা কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই অনায়াসে ফেরি পার হচ্ছেন। বাস, প্রাইভেটকার মাইক্রেবাসগুলোকে ঘাটে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না। ঘাট এলাকায় ৩০ মিনিটের মধ্যেই ফেরিতে উঠতে পারছে পরিহবণগুলো।

আরও পড়ুন: একাত্তরে সংবাদ হবার পর ঘর পেলো মানসিক ভারসাম্যহীন পরিবার

ঘাট কর্তৃপক্ষ জানায়, আজও সকাল থেকে দূরপাল্লার পরিবহন এবং ছোট গাড়ির বেশ চাপ আছে পাটুরিয়া ফেরি ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার পরিবহন এবং প্রাইভেট কারের চাপ বাড়ছে। তবে ১৮টি ফেরি এই নৌপথে চলাচল করা পারাপার স্বাভাবিক রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর