কমলাপুর রেলস্টেশনে কনটেইনার ডিপোতে আগুন

আপডেট : ০৭ মে ২০২২, ০৬:৩৭ পিএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আই‌সি‌ডির (কনটেইনার ডিপো) ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৭ মে) বিকেল তিনটা ৪০ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে।

এদিকে আগুনের ঘটনায় গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি কমলাপুর কন্টেইনার অফিস কর্তৃপক্ষ। 

এ সময় তারা চট্টগ্রাম অফিস থেকে অনুমতি নেওয়ার কথা জানান। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।  

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর