রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

আপডেট : ১২ মে ২০২২, ১২:৫৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আখি (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী। 

বুধবার (১২ মে) যাত্রাবাড়ী ভাঙ্গা ব্রিজের কাজীর গাও এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গলায় ফাঁস দেয়ার পর সেখান থেকে আখিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে এগারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান। 

আরও পড়ুন: ট্রেনে ফিরেই অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল

তিনি জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবং বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবিহিত করা হয়েছে। 

মৃতার ভাই সাগরের সহকর্মী মনির জানান, আমি যতটুকু জানতে পেরেছি,  তিনি এক সন্তানের জননী, স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করতেন, তার স্বামীর গোলাম মোস্তফা সাথে তার (আখি) ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। তবে কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন সে বিষয় জানতে পারেননি।

 

একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর