যাত্রাবাড়ীতে ২৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২২, ০৭:৪০ পিএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (১৩ মে) বিকাল চারটার দিকে এক অভিযান পরিচালনা করে পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১০ অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমানের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম আব্দুস সাত্তার (৪০) ও মো. জসিম উদ্দিন (৩৮) বলে জানায় র‍্যাব-১০। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মোবাইল ফোন ও নগদ- সাত হাজার টাকাও জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাত লক্ষ ৫০ হাজার টাকা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর