নিজ কার্যালয় থেকে মেয়র আতিকের পরিস্কার অভিযান শুরু

আপডেট : ১৪ মে ২০২২, ০২:৫৮ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূতির দিনেই পরিষ্কার অভিযান শুরু করলেন মেয়র আতিকুল ইসলাম। আর সেটি শুরু করেছেন নিজ কার্যালয় থেকে।

শনিবার সকালে ঘড়ির কাঁটা ১০টা ১০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ মেয়র আতিকুল ইসলাম গুলশান নগর ভবনের আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ে প্রবেশ করেন।

সেখানে তিনি দেখতে পান পরিত্যক্ত গাড়ি, জমে থাকা পানি ও মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ। তাৎক্ষণিকভাবে সেগুলো পরিচ্ছন্ন করার নির্দেশ দেন মেয়র।

তিনি বলেন, বললেন, আমি যেখানে অফিস করি, সেটি আমার নিজ আঙিনা। এটি পরিষ্কারের মাধ্যমেই ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রম শুরু করলাম।

আতিকুল ইসলাম বলেন, এখান থেকে কার্যক্রমটি শুরু করার মূল লক্ষ্য হলো, সবাই যেন নিজ বাড়ি, আঙিনা, প্রতিষ্ঠান, কলেজ, স্কুল পরিষ্কারের উদ্বুদ্ধ হয়।

সার্বিকভাবে সবাই যেন প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে সেগুলো পরিচ্ছন্ন করে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এডিস মশা থেকে রক্ষা পাব।

এ সময় এক প্রশ্নের উত্তরের মেয়র জানান, যদি সিটি কর্পোরেশনের কোন আঞ্চলিক কার্যালয়ে মশার লার্ভা পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলা হবে।

২০২০ সালের ১৩ মে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের করপোরেশন। সে উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মেয়র।

দুই বছরে সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপের বিবরণ দেন আতিকুল ইসলাম। মহামারীকালে স্বাস্থ্য সেবা, গেলো বছরে ডেংগু নিয়ন্ত্রণে নেয়া প্রচেষ্টা করার কথা জানান।

মেয়াদের বাদবাকি তিন বছরে যানজট নিরসনকে মূল লক্ষ্য ধরে কাজ করা হবে। যানজট নিরসনে প্রতিটি স্কুলে, বাস চালুর আহবান জানান আতিকুল ইসলাম।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর