একজন পিকে হালদারের যত দুর্নীতি ও অর্থ লোপাট

আপডেট : ১৫ মে ২০২২, ০৫:৫৩ পিএম

একটু আধটু পুকুর নয়, এ যেন সাগর চুরি। ফাকাঁ করেছেন ব্যাংক ও নন-ব্যাংকিং মিলিয়ে চার চারটি প্রতিষ্ঠান। লুট করা হয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি। এসব আর্থিক কেলেংকারির পেছনে নায়ক হলেন পিকে হালদার। মানুষের আমানত লুট করে তছরূপ করার নায়ক তিনি।

কাগুজে কোম্পানি খুলে সুকৌশলে অর্থ লুট করে ভারতে পালিয়ে যান তিনি। অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে কীভাবে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লোপাট করে সেগুলোর মেরুদণ্ড ভেঙে দেয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন পি কে হালদার।

অবশেষে শনিবার ভারত থেকে বিশেষ অভিযানে আটক হয়েছেন পিকে হালদার। পি কে হালদার নামে পরিচিত হলেও পুরো নাম প্রশান্ত কুমার হালদার। নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে, প্রভাব খাটিয়ে প্রতারণা ও জালিয়াতি করে দেশের গুরুত্বপূর্ণ একাধিক আর্থিক প্রতিষ্ঠানে ধসিয়ে দেয়ার নায়ক তিনি।

ঋণের নামে টাকা লোপাট, নামে-বেনামে পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন বলে অভিযোগ রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে।

image


(পশ্চিমবঙ্গে পিকে হালদারের বাড়ি)

পাশাপাশি তিনি ২০১৪ সালের নির্বাচনের আগে-পরে নিজের আত্মীয়,বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দখল করেন তিনি। এই চার কোম্পানি হল- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

এ চারটি ছাড়াও একাধিক আর্থিক প্রতিষ্ঠানের ১০ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে বিপুল অংকের অর্থ বিদেশে পাচারের অভিযোগ। অস্তিত্বহীন ৩০-৪০টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণের নামে জালিয়াতি করে এসব প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়েছেন তিনি। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকে দুই হাজার ৫০০ কোটি, এফএএস ফাইন্যান্স থেকে প্রায় দুই হাজার ২০০ কোটি,রিলায়েন্স ফাইন্যান্স থেকে প্রায় দুই হাজার ৫০০ কোটি ও পিপলস লিজিং থেকে প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এসব ঋণের বিপরীতে জামানত নেই বলে দুদকের তদন্তে উঠে এসেছে। নিজের নামের সঙ্গে মিল রেখে পিকে হালদার গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই কাগুজে। এর মধ্যে রয়েছে পিঅ্যান্ডএল অ্যাগ্রো, পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল, পিঅ্যান্ডএল ভেঞ্চার,পিঅ্যান্ডএল বিজনেস এন্টারপ্রাইজ, হাল ট্রাভেল,হাল ইন্টারন্যাশনাল, হাল ট্রিপ, হাল ক্যাপিটাল, হাল টেকনোলজি, সুখাদা লিমিটেড, আনন কেমিক্যাল, নর্দান জুট,রেপটাইল ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের মালিকানায় আছেন পিকে হালদারের আত্নীয়রা। মা লীলাবতী হালদার, ভাই প্রিতিশ কুমার হালদার ও তাঁর স্ত্রী সুস্মিতা সাহা, খালাতো ভাই অমিতাভ অধিকারী,অভিজিৎ অধিকারীসহ বিভিন্ন আত্মীয়স্বজনের নামে প্রতিষ্ঠান খোলা হয়ে। ব্যাংক এশিয়ার সাবেক এমডি ইরফানউদ্দিন আহমেদ ও সাবেক সহকর্মী উজ্জ্বল কুমার নন্দীও আছেন কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানায়।

image


(ভারতে পিকে হালদারের রয়েছে এমন বেশ কয়েকটি বাড়ি)

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় প্রথম পিকে হালদারের নাম সামনে আসে। এ সময় দুদক যে ৪৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে, তাদের মধ্যে পিকে হালদার একজন। ২০২০ সালের ৮ জানুয়ারি দুদক পিকের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, পলাতক পিকে হালদার তার নামে অবৈধ উপায়ে এবং ভুয়া কোম্পানি ও ব্যক্তির নামে প্রায় ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। অবৈধ সম্পদের অবস্থান গোপন করতে ১৭৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করেন পিকে হালদার। তিনি এসব অ্যাকাউন্টে ৬ হাজার ৮০ কোটি টাকা জমা রাখেন।

পাশাপাশি এসব অ্যাকাউন্ট থেকে তার নামে ও বেনামে আরও ৬ হাজার ৭৬ কোটি টাকা উত্তোলন করেন। দুদকের তথ্য বলছে, পিকে হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রায় দুই হাজার কোটি টাকা আত্নসাৎ করেন তিনি। কোম্পানিটি নিয়ন্ত্রণে নিতে ২০১৫ সালে বিভিন্ন নামে শেয়ার কেনেন পিকে।

এর মধ্যে রয়েছে, হাল ইন্টারন্যাশনাল,বিআর ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ,নিউ টেক এন্টারপ্রাইজ। হাল ইন্টারন্যাশনালের ৭০ শতাংশ শেয়ারের মালিক পিকে হালদার নিজে নেন। প্রায় ৩০টি প্রতিষ্ঠানের নামে বের করে নেয়া হয় ২ হাজার ২৯ কোটি টাকা।

বিআইএফসির-তে আমানত রাখা গ্রাহকরা এখনো আমানতে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। সুকুজা ভেঞ্চার ও কাঞ্চি ভেঞ্চার নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রন নেন পিকে হালদার। সুকুজা ভেঞ্চারের শেয়ার সুখাদা লিমিটেড ও সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধার হাতে। এর মধ্যে অনিন্দিতা মৃধার শেয়ারই ৯০ শতাংশ।

কাঞ্চি ভেঞ্চারের ৯৫ শতাংশ শেয়ার হাল ইন্টারন্যাশনালের হাতে থাকে। প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় পিপলস লিজিং থেকে। এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল আনন কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের। আবার আনন কেমিক্যালের ৯৪ শতাংশ শেয়ার প্রীতিশ কুমার হালদারে হাতে ও পাঁচ শতাংশ শেয়ার তার খালাতো ভাই অভিজিৎ অধিকারীর হাতে।

পিপলস লিজিংয়ের আমানত ফেরত দিতে না পারায় অবসায়ন ঘোষণা করা হয়। এফএএস ফাইন্যান্স থেকে প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল ও রেপটাইল ফার্মের নামে প্রতিষ্ঠান খোলেন পি কে হালদার। মালিক মূলত পিকে হালদারই।

কে এই পিকে হালদার? পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে পিকের জন্ম । বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার। তার মা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিকে হালদাররা দুই ভাই।

তিনি ও প্রীতিশ কুমার হালদার দুই ভাই–ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন। পি কে হালদার ২০০৮ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন। ২০০৯ সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি বনে যান অদৃশ্য ইশরায়।


একাত্তর/এসএ

সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর