পল্টনে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৪ মে ২০২২, ০৭:৪২ পিএম

রাজধানীর পল্টন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ কাশেম ও মোঃ আঃ রহিম নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার (২৩ মে ২০২২) রাত সাড়ে আটটায় পল্টল মডেল থানার গুলিস্তান এলাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩নং আউট গেটের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। 

সংবাদের সত্যতা যাচাই করে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ কাশেম ও রহিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ।

গ্রেপ্তার দু'জন দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টল মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর