জহুরুল হক হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২২, ০৫:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

নিহত শিক্ষার্থী পলাশ (২২) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের আবাসিক ছাত্র বলে জানা গেছে। 

রোববার (২৯ মে) দুপুর দেড়টার দিকে বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন পলাশ। পুকুরে সাঁতার কাটার একপর্যায়ে পলাশ ডুবে যান। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর সহপাঠী ও রুমমেট তানজির জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন তারা। দুপুরে বন্ধুর সঙ্গে গোসল করতে হলের পুকুরে নামেন পলাশ। গোসলের সময় তারা দুজনই সাঁতরে পুকুরের এপাড়-ওপাড় করছিলেন। সাঁতার কাটার এক পর্যায়ে পলাশ পুকুরে ডুবে যান। 

তিনি আরও জানান, খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা পলাশকে উদ্ধারে পুকুরে নামেন। জরুরি সেবার নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া হয়য়। মিনিট দশেক পর পলাশকে পুকুর থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার উপপরিদশর্ক আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হলের পুকুরে এক শিক্ষার্থী ডুবে গেছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পলাশকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী জানান, নিহত শিক্ষার্থী পলাশের বাড়ি জামালপুরে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার মরদেহ আপাতত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর