বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) সম্প্রচার সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে চলা এ সম্মেলনের প্রতিপাদ্য- জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতিষ্ঠালগ্ন হতে গণমাধ্যমের নীতি সহায়তা, সম্প্রচার কর্মীদের পেশাগত মান উন্নয়ন, সুরক্ষা, কল্যাণ ও কর্ম পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজেসি। বর্তমানে সংগঠনটির সদস্য এক হাজার ৮০০।
এদিকে সম্মেলনকে ঘিরে সংগঠনটি প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে ‘বিজেসি অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে। বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকাসহ স্মারক ও প্রত্যয়নপত্র।
ক্যাটাগরিগুলো হলো-
সেরা জনস্বার্থ সাংবাদিকতা: যে কোনো বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন, যা জনস্বার্থকে রক্ষা করে এবং এগিয়ে দেয়, এমন প্রতিবেদনের রিপোর্টার।
সেরা চিত্রগ্রহণ (খবর): ভিডিও জার্নালিজমের জন্য ক্যামেরা পারসন।
সেরা এনসিএ ভিডিও সম্পাদনা: নিজউ/ ফিচারড স্টোরি/ ডকুমেন্টরি/ ইফোটেইনমেন্ট শো অর্থাৎ নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কনটেন্ট সম্পাদনার ভিডিও এডিটর।
সেরা এনসিএ অনুষ্ঠান প্রযোজনা: টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স শো/পলিসি শো/নিউজ শো/ ডকুমেন্টরি/ ইফোটেইনমেন্ট শো, যা পলিসি ও জীবনে প্রভাব ফেলেছে এমন অনুষ্ঠান/ কনটেন্টের প্রযোজক।
সেরা এনসিএ অনুষ্ঠান সঞ্চালনা: টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স শো/পলিসি শো/নিউজ শো/ ডকুমেন্টরি/ ইফোটেইনমেন্ট শো, যা পলিসি ও জীবনে প্রভাব ফেলেছে এমন অনুষ্ঠানের উপস্থাপক/ সঞ্চালক।

আসছে সম্মেলেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়ে বিজেসি জানায়, আগামী ১০ জুন ২০২২ এর মধ্যে আবেদনগুলো জমা দিতে হবে।
খবর বিজ্ঞপ্তির।
একাত্তর/এসি
