গাঁজা দিয়ে চকলেট-মিল্কসেক, তরুণীসহ আটক তিন

আপডেট : ৩০ মে ২০২২, ০৬:১৬ পিএম

রাজধানীতে গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন খাবার, খাবার তৈরির উপকরণ ও এক তরুণীসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল চারটার দিকে প্রথমে গুলশানের ছয় নম্বর রোড হতে মোটরসাইকেল যোগে ডেলিভারি করতে আসা এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে উত্তরা থেকে এক তরুণী, এক যুবককে আটক ও গাঁজা দিয়ে তৈরি বিভিন্ন খাবারসহ উপকরণ জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪),  উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বরে রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।

তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কসেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি আইফোন প্রো ম্যাক্স-১১সহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মে) গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

image


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে গুলশান থানার বিশেষ অভিযান টিম ইন্সপেক্টর (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অবস্থান নয়। এসময় একটি মোটরসাইকেলের পেছনে বসা যুবক জুবায়েরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানায়, ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এই খাবার সরবরাহ করা হচ্ছিলো। 

পরে তার দেওয়া তথ্যে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ ও আরও দুইজনকে আটক করা হয়। 

আটকরা জানান, তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডিয়ান ও আফ্রিকান মাদক ব্যবসায়ীদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট, মিল্কসেক তৈরি করে আসছিল।

আরও পড়ুন: রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেপ্তার

আটকরা আরও জানান, এক কেজির গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয়।  

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর