ফুড ডেলিভারির আড়ালে ডাকাতি, গ্রেপ্তার ছয়

আপডেট : ৩১ মে ২০২২, ০৬:১৩ পিএম

অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রং মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী বা সিএনজি চালকের পেশার আড়ালে ডাকাতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. সুজন হাওলাদার, মো. রবিউল আউয়াল রবি, মো. বাবু ওরফে জুয়েল, মো. রনি, মো. একরাম আলী ও মো. ইব্রাহিম মিঝি। খবর বাসসের।

সোমবার রাত পৌনে ১০টার দিকে বছিলার সিটি ডেভলপার্স লিমিটেডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও জোনাল টিম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি সিএনজি, ১টি একনলা বন্দুক, ১টি চাপাতি, ২টি লোহার তৈরি ছোরা, ১টি লোহার রড, ১টি রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে মোহাম্মদপুর থানার বছিলা সিটি ডেভলপার্স লিমিটেডের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কেউ পেশায় সিএনজি চালক, কেউ অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, কেউ রং মিস্ত্রি, আবার কেউ মুদি দোকানের কর্মচারী। এরা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে প্রথমে বাসাবাড়িতে রেকি করে থাকে। পরবর্তী সময়ে তারা পরিকল্পনা অনুয়ায়ী ওই রেকি করা বাসাতে ডাকাতি করে থাকে।

আরও পড়ুন: অপহৃত শিশু তিন মাস পর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সংঘবদ্ধ এ ডাকাত দলটিতে ১৪ থেকে ১৫ জন সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জে ডাকাতি করেছে বলে জানা যায়।

তাদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় পৃথক  মামলা করা হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর