অপহৃত শিশু তিন মাস পর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আপডেট : ৩১ মে ২০২২, ০৬:২০ পিএম

পরকীয়ার জেরে পালিয়ে যাওয়া স্ত্রীর ঠিকানা জানতে স্ত্রীর সহকর্মীর দেড় বছরের শিশুকে অপহরণের দুই মাস পর অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৪, গ্রেপ্তার করেছে অপহরণে জড়িত দুইজনকে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক এ তথ্য জানান।

এর আগে, সোমবার (৩০ মে) রাতে রংপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. রাশেদুল ইসলাম (৩০) ও তার তথ্যমতে পরে গাজীপুর থেকে তার ফুফু রোকসানাকে (৩৫) গ্রেপ্তার করা হয় এবং রোকসানার কাছ থেকে দেড় বছরের শিশু আঁখিকে উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে  মোজাম্মেল হক জানান, রাজমিস্ত্রি রাশেদুল ইসলাম তার স্ত্রী নুরজাহানকে নিয়ে দুই বছর ধরে আশুলিয়ার জিরানী বাজার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নুরজাহান ও অপহৃত শিশুটির মা মিরা আক্তার আশুলিয়ায় একই গার্মেন্টসে চাকরি করতেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। 

image


র‍্যাব-৪ এর অধিনায়ক জানান, রাশেদুলের স্ত্রী নূরজাহান তাদের শিশুসন্তানকে রেখে প্রেমিকের সাথে পালিয়ে গেলে রাশেদ স্ত্রীর ঠিকানা জানতে মিরার কাছে গেলে মিরা জানে না বলে জানায়। তবে রাশেদ বিশ্বাস না করে তার স্ত্রীর ঠিকানা জানতে মিরার দেড় বছরের শিশু আঁখিকে অপহরণ করে। 

আরও পড়ুন: ৪ জুন থেকে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

তিনি আরও জানান, তারপরও মিরা নূরজাহানের  ঠিকানা জানে না বলে জানালে রাশেদ মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে। পরে বিকাশে ২০ হাজার টাকা দিলেও শিশুটিকে ফিরিয়ে দেয়নি।

ব্রিফিংয়ে জানা যায়, পরে অপহৃত শিশুর বাবা বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ৩১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকা থেকে দেড় বছরের শিশু আঁখিকে এক অজ্ঞাতপরিচয় যুবক অপহরণ করে। 

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার আসামীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। 


একাত্তর/এসি/জো 

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর