তথ্য থাকার পরও পিকে’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ৩১ মে ২০২২, ১০:৫০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশের আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করার তথ্য ছিলো বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাদের কাছে।

অভিযোগ আছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিদর্শন বাবদ পাঁচ থেকে সাত লাখ টাকা পেতেন তারা। তাই বছরে দুইবার পরিদর্শন করেও, দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক।

পি কে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এরিমধ্যে মিলেছে ঋণের নামে, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইনান্স ও পিপলস লিজিং এই তিন আর্থিক প্রতিষ্ঠানের টাকা লোপাট করতে কমপক্ষে ৪০টি কাগুজে প্রতিষ্ঠান গড়ে ছয় হাজার ৫০০ কোটি টাকা লোপাটের তথ্যও।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ছিলেন ছিলেন পি কে হাওলাদারের অন্যতম সহযোগী। দুদকের হাতে গ্রেপ্তারের পর এখন তিনি কারাগারে আছেন।

আদালতে দেয়া জবানবন্দিতে রাশেদুল জানান, ২০১৫ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেয়ার পর জানতে পারেন পি কে হালদার ও তার সহযোগীরা ইন্টারন্যাশনাল লিজিং কিনে নিয়েছে। শেয়ারের মালিক হয়েও পিকে প্রতিষ্ঠানটির বোর্ডে ছিলেন না।

সহ সভাপতি ছিলেন পিকে হালদারের সহযোগী নাহিদা রুনাই। পিকের নির্দেশে নাহিদা রুনাই, আল মামুনসহ অন্যদের সহযোগিতায় পিকে তার নিজের কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ পাশ করিয়ে সেই টাকা আত্মসাৎ করেন।

জবানবন্দীতে উঠে আসে, জেনিথ ও লিপরো ইন্টারন্যশনালের নামে দুটি ভুয়া প্রতিষ্ঠানের নামে বোর্ডের অনুমোদন ছাড়াই এক দফায় ১২৫ কোটি টাকা ও আরেক দফায়ে আরও ২০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে পিকে হালদার ও তার সহযোগীরা।

জবানবন্দিতে রাশেদুল জানান, পিকে হালদারের ক্ষমতার উৎস ছিলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর। জানা যায়, এস কে সুর নিজের ও পরিবারের সদস্যদের নামে ২১টি  ব্যাংক একাউন্ট পরিচালনা করতেন। সেগুনবাগিচায় কেনেন কোটি টাকার ফ্লাট।

আরও পড়ুন: উচ্চশিক্ষা নিতে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন ৫৫ বছরের বেলায়েত

রাশেদুলের জবানবন্দিতে উঠে আসে, বছরে দু’বার ইন্টারন্যাশনাল লিজিং পরিদর্শনে আসতো কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। প্রতিবার পরিদর্শনে তাদের দেয়া হতো পাঁচ থেকে সাত লাখ টাকা। যে কারণে প্রতি বছর পরিদর্শনের পরও প্রতিষ্ঠানটির কোনো অনিয়ম পায়নি বাংলাদেশ ব্যাংক।

দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, পিকে হালদারের অর্থ আত্মসাতের তদন্ত এবং তাকে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে কমিশন।

দুদক বলছে, ঋণের টাকা আত্মসাৎই নয়, কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ করিয়ে কমিশন বাবদও ২২৭ কোটি টাকা হাতিয়ে নেন দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির হোতা পিকে হালদার।

একাত্তর/আরএ

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর