তারেক রহমানের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা

আপডেট : ০১ জুন ২০২২, ০৮:৪৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ।

বুধবার (১ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জোবায়দার দুর্নীতি মামলার ১৬ পাতার রায় প্রকাশ করেন।

লিখিত রায়ে আপিল বিভাগ বলেছেন, ২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করা জোবায়দার মামলা শুনে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছে। জোবায়দা রহমানকে অতিরিক্ত সুবিধাও দেয়া হয়েছিল।

এ ছাড়া হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করা হয়। বলা হয়, পলাতক আসামি দুর্নীতি মামলায় হাইকোর্টে কোন আবেদন করতে পারবে না। একই সঙ্গে ২০০৮ সাল থেকেই জোবায়দা পলাতক হিসেবে গণ্য হবেন বলে আপিল বিভাগের রায়ে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে বলে রায় দেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূতভাবে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিকানা ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জোবাইদার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই বছরেই জোবায়দার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি মামলা বাতিলের প্রশ্নে রুলও জারি করেন আদালত।

এরপর জোবায়দার মামলা বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দাকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান জোবাইদা।


একাত্তর/এআর


“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর