পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:০৪ পিএম

রাজধানীর রমনায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধারের পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. শামিমা আফরোজ। 

এর আগে বুধবার (১ জুন) রাত সাড়ে আটটার দিকে রমনার অফিসার্স কোয়ার্টার এর ১৪/এ শিমুল ভবনের ১৩ তলার বারান্দার ফ্যানের হুকের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে রমনা থানা পুলিশ। 

নিহতের নাম মৌসুমি (১৪)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাল গ্রামের মৃত মুক্তার মিয়ার মেয়ে। রমনার ১৪/এ বহুতল ভবনের ১৩ তলায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন মৌসুমি। 

মর্গ সূত্রে জানা যায়, প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য নিহতের শরীর থেকে নেক টিস্যু ও ডিএনএ প্রোফাইলিং এর নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়নাতদন্তের পর পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই ফজলুল হক নিহতের মরদেহ নিয়ে যান। 

উল্লেখ্য, বুধবার রাতে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতেই তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এর আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ভিসি অফিস ঢাকা) রিফাত নুর মৌসুমীর উপস্থিতিতে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। 

এসআই আমেনা খানম প্রাথমিক তদন্তের পর জানান, অজ্ঞাত কোন কারণে মৌসুমি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর