পদ্মা সেতু বদলে দিচ্ছে দুই পাড়ের অর্থনৈতিক দৃশ্যপট

আপডেট : ১২ জুন ২০২২, ০২:১২ পিএম

পদ্মা বহুমুখী সেতু শুধুমাত্র বাংলাদেশের দুই প্রান্তের মধ্যে যোগাযোগের বাধাই দূর করবে না, সেই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বারও উন্মোচন করবে। 

ওপারের পণ্য আসবে রাজধানীসহ সারাদেশে। এপারের পণ্যও সহজেই পৌঁছাবে ওপারের ২২ জেলায়। বাড়বে মোট দেশজ উৎপাদন। 

এদিকে, এরিমধ্যে মাওয়া এক্সপ্রেসওয়ের দু'পারে কমপক্ষে ৩০ গুণ বেড়েছে জমির দাম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও বেড়ে যাবার কথাই বলছেন সেখানকার মানুষরা। 

পদ্মা সেতু নির্মাণ হওয়ায় কোন জেলার মানুষ সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে? পদ্মার ওপারে  ২২ জেলার মানুষের গন্তব্যটা সহজ হবে এটা সবার জানা। 

কিন্তু এপারের মুন্সীগঞ্জের বাসিন্দাদের লাভটা কি, তারা বলছেন অর্থনৈতিক লাভ অনেক। পদ্মা সেতুর জন্য নির্মিত এক্সপ্রেসওয়েই বদলে দিচ্ছে জেলার ভূ-অর্থনীতি। 

সেখানকার মানুষেরা জানান, দুর্বল ও অপরিণত মাটির কারণে সবচেয়ে বেশি ভাঙনের শিকার পদ্মাপারের মানুষ। তাছাড়া পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি নিত্যনৈমিত্তিক ঘটনা।

এখন পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের নদীশাসনের কাজ করা হচ্ছে। প্রকল্প এলাকায় প্রায় ১৪ কিলোমিটার নদী শাসন করতে হচ্ছে। 

এর মধ্যে মাওয়া এলাকায় ১ দশমিক ৬ কিলোমিটার এবং বাকি ১২ দশমিক ৪০ কিলোমিটার জাজিরা এলাকায়। 

নদীশাসন কাজ শুধু সেতু রক্ষা করেনি, পাশাপাশি হাজারো মানুষের বাপ-দাদার ভিটাও রক্ষা করেছে। একটা স্থায়ী ঠিকানা হয়েছে।

স্থায়ী ব্যবস্থা হওয়ায় এখন ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় এ অঞ্চলের জনপদ নেই। এক সময় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মাপারের মানুষ। এখন কেটেছে সেই কালো মেঘ।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে এগুলেই দেখা যাবে দুই পাড়ে ফসলের মাঠে দাঁড়িয়ে আছে  বিভিন্ন হাউজিং কোম্পানির সাইনবোর্ড। 

ঢাকা-মাওয়া সংযোগ সড়কগুলোতে রোজই বাড়ছে জমির দাম। এখন শহরের মতো দামে বিক্রি হচ্ছে সেখানকার জমি। 

জমির মূল্য কোনো কোনো ক্ষেত্রে ত্রিশগুণ পর্যন্ত বেড়েছে। বেড়েছে জমির বিক্রিও। শ্রীনগর উপজেলার সাব-রেজিস্টার অফিসে উপচে পড়া ভিড়। সবাই সেখানকার জমির ক্রেতা।    

শুধু যে জমির দাম কয়েকগুণ বেড়েছে তা নয়, এপারের আড়িয়াল বিলের দেশি প্রজাতির মাছ, আলু ও অন্যান্য সবজি সহজেই যেতে পারবে ওপারের ২২ জেলায়।  

পদ্মাপারের ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষিরাও অনেক লাভবান হবেন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অর্থনীতির চাকাও সচল হবে। 

সাধারণ মানুষ কৃষিপণ্য সুলভ মূল্যে বিক্রি করে মুনাফা অর্জন করবেন। পদ্মাপারে নানা ধরনের শাক-সবজি হয়। 

আরও পড়ুন: শিশুশ্রম: সমাজের পিছিয়ে থাকার গল্প

এসব শাক-সবজি ঢাকায় নিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতো। অথচ এখন স্বল্প সময়ে ঢাকায় নেওয়া যাবে। ফলে সবাই উচ্ছ্বসিত সেতুর উদ্বোধনে।

আরিচা ও মাওয়া ঘাটের কারণে পণ্য পরিবহনের সংকটও দূর হচ্ছে। ট্রাক চালকরা জানান, ঘাটে চাঁদাবাজি ছাড়াও পারাপারে যে সময় লাগতো, সেটি এখন আর লাগবে না। 

পদ্মা সেতুর কারণে শ্রীনগর ও লৌহজং শিল্প কারখানাও হচ্ছে। গড়ে উঠছে পর্যটন কেন্দ্র। আর এভাবেই বদলে যাচ্ছে পদ্মার দুই পারের দৃশ্যপট। 


একাত্তর/এসজে

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার...
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
দেশের তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, এই বিশাল কর্মীবাহিনীর ৮০ শতাংশই হবেন নারী।...
ফেসবুক বা ইউটিউবের নিউজফিডে ঢুকলেই ইদানীং চোখে পড়ছে গা শিউরে ওঠার মতো সব দৃশ্য। দেশের ব্যস্ত সড়ক-মহাসড়কে ফর্মুলা ওয়ান রেসিং কিংবা হলিউড-বলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো চলছে যাত্রীবাহী বাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর