কম্পিউটারের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

আপডেট : ১৬ জুন ২০২২, ০৭:১৪ পিএম

দেশের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কম্পিউটারের ওপর নতুনভাবে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি এ মতবিনিময় সভায় আয়োজন করে।

সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতি সভাপতি সুব্রত সরকার বলেন, দেশের বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। একটি মধ্যবিত্ত পরিবারের কাছে ল্যাপটপ কম্পিউটার ফ্যাক্টর। যখন কম্পিউটারের ভ্যাট-ট্যাক্স প্রচার করা হয়েছিল তখন ২৮ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা যেত। আজকে যখন ২০২২ সাল থেকে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে। এখন যদি নতুন করে কম্পিউটারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার কথা বলা হয়, এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা করায় স্মার্ট বাংলাদেশের ব্যত্যয় ঘটবে।

ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা কম দামে কোয়ালিটি প্রডাক্ট মানুষের কাছে তুলে দিতে চাই। কোয়ালিটি একটা ফ্যাক্টর। দেশে এর আগেও কম্পিউটার অ্যাসেম্বলি করার চেষ্টা করা হয়েছিল। ওয়ারেন্টি এবং কোয়ালিটি কারণে এটা সম্ভব হয়নি। আমাদের দেশে স্টার্টআপদের (উদ্যোক্তা) কম্পিউটারের কোন বিকল্প নাই। তাদের হাতে ৫০ হাজার টাকার কম্পিউটার দিলে তারা বিব্রত হবেন।

স্মার্ট বাংলাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি প্রিন্টারের সর্বনিম্ন মূল্য ১৩ থেকে ১৪ হাজার টাকা। এর মধ্যে যদি আরও ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হয় তাহলে কম্পিউটারের দাম বেড়ে যাবে। কম্পিউটারের দাম বাড়লে ব্যবহারকারী কমে যাবে। সরকার যে স্মার্ট বাংলাদেশের কথা বলছে এর ব্যত্যয় ঘটবে। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি রাশেদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, স্মার্ট টেকনোলজিস লি. ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আহমেদ হাসান জুয়েল, সভাপতি মো. এ এল মজহার ইমাম চৌধুরী পিনু, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, স্টারটেক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক জায়েদ আলী ভূঁইয়া, উপদেষ্টা মো. মাহমুদুর রহমান খান, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আনোয়ার, প্রমুখ।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর