ডেসকোর প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে দুদিন

আপডেট : ২৯ জুন ২০২২, ০২:২৪ পিএম

ঢাকায় প্রিপেইড মিটারের রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে দুই দিন। ফলে এই দুদিনে কোন গ্রাহক মিটারের রিচার্জ করতে পারবেন না। যা কার্যক্রম হবে ৩০ জুন রাত থেকে। 

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এই বিদ্যুৎ কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুন) রাত থেকে ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম। 

বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: আশাশুনিতে চিংড়িতে ময়দা পুশ করায় জেল-জরিমানা

উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদরে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে পরামর্শ দিয়েছে ডেসকো। 

সেই সঙ্গে যে কোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর