এবার রিকশাতেও দেয়া হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:৩০ পিএম

রাজধানীতে চলাচল করা রিকশাতে ডিজিটাল নাম্বার প্লেট দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। 

বুধবার সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল কোরবানির হাটের উদ্বোধন করার পর সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর রিকশা চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। 

এ জন্য আমরা আগামী ছ’মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট করতে যাচ্ছি কিউআর কোডসহ। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে। 

তিনি আরও বলেন, প্রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিকশায় ডিজিটাল নাম্বার প্লেট করতে যাচ্ছি। এই নাম্বার প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারো কোনো সামর্থ্য নেই। 

মেয়র আরও জানান, আগামী মাসে উত্তর সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে। স্মার্ট সিটি-স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ডিএনসিসি উপহার দিতে চান তিনি। 

নগরবাসীকে সতর্ক করে তিনি বলেন, এই ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদ বাগান চেক করা এটা বড় চ্যালেঞ্জ, তবে সেটাও আমরা অতিক্রম করেছি। 

কেউ অব্যবহৃত টায়ার রেখে দিলো না কি, ছাদ বাগান যারা করেছে তারা ঠিক মতো মেইনটেইন করছে কি না, সেট গত ১০ দিন ধরে ড্রোন দিয়ে সবার ছাদ বাগান চেক শুরু করা হয়েছে। 

আরও পড়ুন: সিলেটে ভারি বর্ষণ, আবারও বাড়ছে নদ-নদীর পানি

এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। যেখানে আমরা দেখছি কিলবিল করছে ওই বাড়িতে গিয়ে ফাইন করছি। আমরা বলতে চাই, যার যার বাড়ির দায়িত্ব তার নিতে হবে। 

আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন এর দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল, জরিমানা, নিয়মিত মামলা হবে।

এছাড়া, উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি পশুর হাটে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।


একাত্তর/এসি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর